সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে

বিশ্বকাপের ফাইনালে আজ রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে মাঠে বল গড়ানোর আগেই দুই দলের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই। আর্জেন্টিনার আগ্রাসী খেলার ধরন এবং রেফারিং নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তে অভিযোগ করেন, বিশ্বকাপে আর্জেন্টিনার কিছু ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যাচ্ছে। তার মতে, ফুটবলে স্বাভাবিক আগ্রাসন থাকতেই পারে, তবে রেফারিদের নিয়ম মেনে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।

লাপোর্তে বলেন, ফুটবলের স্বাভাবিক আগ্রাসন নিয়ে আমার কোনো সমস্যা নেই, যদি রেফারি সঠিকভাবে দায়িত্ব পালন করেন এবং নিয়মের মধ্যেই খেলার সুযোগ দেন। কিন্তু সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা এমন কিছু ঘটনা দেখেছি, যা সত্যিই অবাক করেছে। কিছু আচরণ বা ফাউল কোনো শাস্তি ছাড়াই পার পেয়ে যাচ্ছে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে, যা অনেক প্রশ্নের জন্ম দেয়।

তার মতে, বিশ্বকাপের মতো বড় আসরে এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব সিদ্ধান্ত একটি দলের ভাগ্য বদলে দিতে পারে এবং খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে। তাই বিষয়গুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা রেফারিদের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

নিজেদের খেলার ধরন প্রসঙ্গে লাপোর্তে বলেন, যদি কয়েকজন খেলোয়াড়কে এ ধরনের (বেপরোয়া) আচরণের সুযোগ দেওয়া হয়, তাহলে পুরো খেলাটাই বিশৃঙ্খল হয়ে যাবে। টুর্নামেন্টজুড়ে আমরা পরিচ্ছন্ন ফুটবল খেলেছি। আমরা প্রতিপক্ষকে আঘাত করার চেষ্টা করি না বা বেপরোয়া ফাউল করি না। ফাইনালেও আমাদের সেই ধারা ধরে রাখতে হবে। তবে ম্যাচের অনেক কিছুই রেফারিংয়ের ওপর নির্ভর করবে।

অন্যদিকে, লাপোর্তের অভিযোগ এবং আর্জেন্টিনা রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে—এমন আলোচনা একেবারেই উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।

সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেন, এমনকি ১৯৮৬ সালেও, যখন আমরা বিশ্বকাপ জিতেছিলাম, তখনও বলা হয়েছিল আমরা বিশেষ সুবিধা পাচ্ছি। তাই এসব আমাদের কাছে নতুন নয়। আমার মনে হয়, আর্জেন্টিনা সবসময়ই এই টুর্নামেন্টে শক্তিশালী দল হিসেবে খেলেছে। আমরা এসব সমালোচনাকে ইতিবাচকভাবেই দেখি। খেলোয়াড়দেরও দেখাই যে, বাইরে এমন মানুষ আছেন যারা চান না আর্জেন্টিনা জিতুক। ফুটবলে এসব খুবই স্বাভাবিক।

ফলে আর্জেন্টিনা ও স্পেনের বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনালের আগে রেফারিং এবং খেলার ধরন নিয়ে দুই শিবিরের বক্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এখন সবার নজর মেটলাইফ স্টেডিয়ামের মাঠের লড়াইয়ে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X