সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে এবার ফুটবলপ্রেমীদের জন্য থাকছে বিশেষ বিনোদনের আয়োজন। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সুপার বোল হাফটাইম শো-এর আদলে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের বিরতিতে তারকাখচিত সংগীতানুষ্ঠানের আয়োজন করছে ফিফা। এই বিশেষ হাফটাইম শোতে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।

জানা গেছে, ফাইনালের বিরতির সময় প্রায় ১১ মিনিটের বিশেষ সংগীতানুষ্ঠানে মঞ্চ মাতাবেন এসব তারকা। তবে মঞ্চ প্রস্তুত করা, অনুষ্ঠান শেষ করা এবং দ্বিতীয়ার্ধ শুরুর আগে মঞ্চ সরিয়ে নিতে অতিরিক্ত সময় প্রয়োজন হবে। এ কারণে বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি ২৫ মিনিটেরও বেশি দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যদিও ফিফার পক্ষ থেকে হাফটাইম বিরতি প্রায় ২০ মিনিট রাখার কথা জানানো হয়েছে। তবে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজনের কারণে বাস্তবে বিরতির সময় আরও বাড়তে পারে। বিরতি দীর্ঘ হলে দ্বিতীয়ার্ধ শুরুর আগে খেলোয়াড়দের পুনরায় ওয়ার্ম-আপ করতে হতে পারে।

ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর নিয়ম অনুযায়ী, একটি ম্যাচে হাফটাইম বিরতির সর্বোচ্চ সময় ১৫ মিনিট। তবে এর আগে গত বছর নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও বিশেষ সংগীতানুষ্ঠানের কারণে বিরতি ২৪ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়েছিল। ওই অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস ও ইমানুয়েল কেলি।

ফাইনালের আগে থাকছে তারকাদের সমাপনী অনুষ্ঠান বিশ্বকাপ ফাইনাল শুরুর আগেও থাকছে জমকালো সমাপনী অনুষ্ঠান। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে এই আয়োজন। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জেনিফার হাডসন। পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেবেন টম ক্রুজ, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড।

এরপর স্থানীয় সময় বিকেল ৩টায়, বাংলাদেশ সময় রাত ১টায়, নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। বহুল প্রতীক্ষিত এই ফাইনাল ঘিরে ইতোমধ্যে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

কী এই সুপার বোল হাফটাইম শো? সুপার বোল হলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া ইভেন্ট হিসেবে সুপার বোলের সম্প্রচার কোটি কোটি দর্শক উপভোগ করেন। ম্যাচের পাশাপাশি এর হাফটাইম শোও বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়।

সুপার বোলের বিরতিতে বিশ্বের খ্যাতনামা সংগীতশিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হয় জমকালো সংগীতানুষ্ঠান। অতীতে এই মঞ্চে পারফর্ম করেছেন মাইকেল জ্যাকসন, প্রিন্স, ম্যাডোনা, বিয়ন্সে, শাকিরা, জেনিফার লোপেজ, রিহানা, কোল্ডপ্লে ও কেনড্রিক লামারের মতো তারকারা।

সুপার বোল হাফটাইম শোতে প্রধান শিল্পী হিসেবে পারফর্ম করাকে সংগীতাঙ্গনে অন্যতম বড় সম্মান হিসেবে বিবেচনা করা হয়। এবার সেই জনপ্রিয় আয়োজনের আদলেই প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বিশেষ হাফটাইম শো আয়োজন করছে ফিফা। ফলে ফুটবল ম্যাচের উত্তেজনার পাশাপাশি সংগীতের তারকাদের পারফরম্যান্সও বিশ্বকাপ ফাইনালকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X