রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

পেলের ১৯৫৮ বিশ্বকাপ জার্সি নিলামে রেকর্ড

বিক্রি হলো ৪.৯ মিলিয়ন ডলারে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম
পেলের ১৯৫৮ বিশ্বকাপ জার্সি নিলামে রেকর্ড

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে পরা ঐতিহাসিক জার্সিটি নিলামে বিক্রি হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্বখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবি-এর আয়োজিত নিলামে জার্সিটি ৪.৯ মিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ৫৭ কোটি টাকা) বিক্রি হয়েছে, যা পেলের ব্যবহৃত যেকোনো স্মারকের মধ্যে সর্বোচ্চ মূল্যের নতুন রেকর্ড।

নিউইয়র্কে অনুষ্ঠিত এই নিলামে জার্সিটি সংগ্রহ করতে ক্রেতাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। সোথবির তথ্য অনুযায়ী, পাঁচজনের বেশি আগ্রহী বিডারের কাছ থেকে মোট ১০টি দরপ্রস্তাব জমা পড়ে। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপের ফাইনালে মাত্র ১৭ বছর বয়সে এই জার্সি গায়ে দিয়েই ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছিলেন পেলে।

পেলের পুরো নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। ২০২২ সালে তিনি মৃত্যুবরণ করেন। মাত্র ১৭ বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলেই ছয়টি গোল করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তিনি। বিশেষ করে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ফাইনালে জোড়া গোল করে ব্রাজিলকে ৫-২ গোলের জয় এনে দেন এবং দেশটির ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশ্বমঞ্চের ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলারের সেই রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি।

নিলাম সংস্থা সোথবির মতে, ১৯৫৮ সালের সেই বিশ্বকাপ ফাইনালের মুহূর্তগুলো ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বেশি পুনর্মুদ্রিত ছবির অন্যতম। আর সেই অবিস্মরণীয় কীর্তির সময় ‘এই জার্সিটিই মাঠে পেলের গায়ে জড়িয়ে ছিল।’

মজার ব্যাপার হলো, ২০০৪ সালেও একবার নিলামে উঠেছিল এই একই জার্সি। তবে সেবার এর দাম উঠেছিল মাত্র ৭০ হাজার ৫০৫ পাউন্ড (প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ মার্কিন ডলার)। দুই দশকের ব্যবধানে ফুটবল সম্রাটের সেই স্মৃতির মূল্য যে কতটা গগনচুম্বী হয়ে উঠেছে, এই নিলামই তার সবচেয়ে বড় প্রমাণ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X