রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা-স্পেন, ফাইনাল কবে?

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম
শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা-স্পেন, ফাইনাল কবে?

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ অধ্যায়ে। টানা ছয় সপ্তাহের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন।

দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। রোমাঞ্চকর ম্যাচে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোলেই জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

অন্যদিকে, প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠে স্পেন। দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে লা রোজা।

আর্জেন্টিনা যদি ফাইনালে জয় পায়, তবে ইতালি ও ব্রাজিলের পর ইতিহাসের তৃতীয় দল হিসেবে টানা দুটি ফিফা বিশ্বকাপ শিরোপা জয়ের অনন্য কীর্তি গড়বে। অন্যদিকে, ২০১০ সালের পর প্রথমবার এবং ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন।

আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল।

এদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই সেমিফাইনালে পরাজিত দল ইংল্যান্ড ও ফ্রান্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে ফাইনালের একদিন আগে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X