রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

মাদক মামলায় আটক সেই ব্যক্তিই হলেন আর্জেন্টিনা-স্পেন ম্যাচের রেফারি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০২:২০ পিএম
স্লাভকো ভিনচিচ

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ আন্তর্জাতিক রেফারি স্লাভকো ভিনচিচ। তবে এই নিয়োগের পর আবারও আলোচনায় উঠে এসেছে তার ২০২০ সালের একটি বিতর্কিত ঘটনার প্রসঙ্গ, যেখানে তিনি পুলিশি অভিযানে আটক হলেও পরবর্তীতে তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময় ২০ জুলাই দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ম্যাচে দায়িত্ব পালন করবেন ৪৬ বছর বয়সী স্লাভকো ভিনচিচ।

২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ভিনচিচ। এর আগে তিনি ২০২৩ উয়েফা নেশনস লিগের স্পেন-ইতালি সেমিফাইনাল এবং ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন। এবারের বিশ্বকাপে এটি হবে তার ষষ্ঠ ম্যাচ।

আর্জেন্টিনার সঙ্গে ভিনচিচের একটি স্মৃতিও রয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের অপ্রত্যাশিত হারের ম্যাচেও তিনিই ছিলেন প্রধান রেফারি।

চলতি বিশ্বকাপে তিনি ব্রাজিল-মরক্কো, জর্ডান-আলজেরিয়া এবং মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ পরিচালনা করেছেন। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তিনি ১৫টি হলুদ ও একটি লাল কার্ড দেখিয়েছেন।

তবে ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনার বিজেলিনা শহরে একটি পুলিশ অভিযানের কারণে তার নাম আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। ওই অভিযানে মাদক, পতিতাবৃত্তি ও অস্ত্র চক্রের সন্দেহে একটি কেবিনে অভিযান চালিয়ে ভিনচিচকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে নয়জন নারী, ২৬ জন পুরুষ, ১৪ প্যাকেট কোকেন, ১০টি আগ্নেয়াস্ত্র, তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট এবং ১০ হাজার ইউরোর বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়।

তবে ভিনচিচ শুরু থেকেই অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, তিনি কেবল পরিচিত একজনের আমন্ত্রণে দুপুরের খাবার খেতে সেখানে গিয়েছিলেন এবং ঘটনাটির সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না।

তিনি বলেন, ‘আমি শুধু দুপুরের খাবারের আমন্ত্রণ গ্রহণ করেছিলাম। পরে বুঝেছি, সেটিই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এসব ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

পরবর্তীতে স্লোভেনিয়া ফুটবল ফেডারেশনও তার পাশে দাঁড়ায়। ফেডারেশনের দাবি ছিল, ভিনচিচ ‘ভুল সময়ে ভুল জায়গায়’ উপস্থিত ছিলেন এবং তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। এরপর তিনি নিয়মিতভাবেই আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করে আসছেন।

বিশ্বকাপ ফাইনালে ভিনচিচের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তারই স্বদেশী টমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি থাকবেন জর্ডানের আদহাম মাখাদমেহ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X