রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের আগে চোটে লামিনে ইয়ামাল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:৪৬ এএম
বিশ্বকাপ ফাইনালের আগে চোটে লামিনে ইয়ামাল

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন জাতীয় ফুটবল দলে দেখা দিয়েছে বড় ধরনের উদ্বেগ। দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা উইঙ্গার লামিনে ইয়ামাল চোটে পড়েছেন বলে জানা গেছে। তার শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচকে সামনে রেখে স্পেন শিবিরে উৎকণ্ঠা বেড়েছে।

আগামী ২০ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। তবে শিরোপা নির্ধারণী এই ম্যাচের মাত্র তিন দিন আগে নিয়মিত অনুশীলনে দেখা যায়নি ১৯ বছর বয়সী এই তারকা ফুটবলারকে। এছাড়া তার বাঁ উরুতে ব্যান্ডেজ থাকায় চোটের বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ামাল মূল দলের সঙ্গে অনুশীলন না করে আলাদাভাবে মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন। যদিও তার চোটের ধরন বা কতটা গুরুতর, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি স্পেন ফুটবল ফেডারেশন।

চলতি বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র ইয়ামাল। গতি, ড্রিবলিং এবং সুযোগ তৈরি করার অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষ রক্ষণকে বারবার পরীক্ষায় ফেলেছেন তিনি। ফলে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার অনুপস্থিতি বা শতভাগ ফিট না থাকা স্পেনের জন্য বড় ধাক্কা হতে পারে।

তাই বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন এখন—ফাইনালে কি শতভাগ ফিট ইয়ামালকে পাওয়া যাবে?

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X