রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ সেমিফাইনালে বার্সেলোনার আধিপত্য

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
বিশ্বকাপ সেমিফাইনালে বার্সেলোনার আধিপত্য

বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। শেষ চারে মোট ১০ জন ফুটবলার বার্সেলোনার প্রতিনিধিত্ব করছেন, যা ক্লাবটির ইতিহাসে নতুন রেকর্ড। এর আগে ২০১০ সালের বিশ্বকাপে সেমিফাইনালে বার্সেলোনার সর্বোচ্চ আটজন ফুটবলার অংশ নিয়েছিলেন।

সেমিফাইনালে ওঠা স্পেন দলে বার্সেলোনার আধিপত্য সবচেয়ে বেশি। দলটিতে ক্লাবটির আটজন খেলোয়াড় রয়েছেন। এই তালিকায় আছেন তরুণ তারকা লামিন ইয়ামাল, পেদ্রি, গাভি, দানি ওলমো, ফেরান তোরেস, পাউ কুবারসি, এরিক গার্সিয়া এবং হোয়ান গার্সিয়া। এছাড়া ফ্রান্সের জুল কুন্দে ও ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডনও বার্সেলোনার প্রতিনিধিত্ব করছেন।

বার্সেলোনার পর সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব রয়েছে আতলেতিকো মাদ্রিদের। ক্লাবটির মোট নয়জন ফুটবলার সেমিফাইনালে খেলছেন। তাদের মধ্যে পাঁচজন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন।

এই পাঁচজনের একজন জুলিয়ানো সিমেওনে, যিনি আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনের ছেলে। এছাড়া স্পেনের হয়ে খেলছেন আতলেতিকোর আরও চার ফুটবলার। মঙ্গলবার টেক্সাস অঙ্গরাজ্যের আরলিংটনে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।

অন্যদিকে, বুধবার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড। তাদের দলে রয়েছে আর্সেনালের চারজন ফুটবলার। এছাড়া স্পেনের তিনজন এবং ফ্রান্সের একজন ফুটবলারও আর্সেনালের প্রতিনিধিত্ব করছেন।

আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনো পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে নকআউট পর্বে জয়সূচক গোল করে স্পেনকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসে বদলি খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে একাধিক জয়সূচক গোল করা প্রথম ফুটবলার হিসেবে নাম লেখান।

বার্সেলোনার খেলোয়াড়রা: স্পেনের হোয়ান গার্সিয়া, পাউ কুবারসি, এরিক গার্সিয়া, গাভি, পেদ্রি, দানি ওলমো, ফেরান তোরেস ও লামিন ইয়ামাল; ফ্রান্সের জুল কুন্দে; ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডন।

আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়রা: আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা, হুলিয়ান আলভারেস, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমেওনে ও হুয়ান মুসো; স্পেনের মার্ক পুবিল, আলেহান্দ্রো গ্রিমালদো, আলেক্স বায়েনা ও মার্কোস ইয়োরেন্তে।

আর্সেনালের খেলোয়াড়রা: ইংল্যান্ডের ডেকলান রাইস, বুকায়ো সাকা, এবারেচি এজে ও ননি মাদুয়েকে; স্পেনের দাভিদ রায়া, মার্তিন সুবিমেন্দি ও মিকেল মেরিনো; ফ্রান্সের উইলিয়াম সালিবা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X