রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

কানসাস সিটিকে বিদায় জানালেন মেসি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম
কানসাস সিটিকে বিদায় জানালেন মেসি

বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নতুন অধ্যায়ে পা রাখল আর্জেন্টিনা। দীর্ঘদিনের অনুশীলন ঘাঁটি কানসাস সিটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই বিদায়ের মুহূর্তে অধিনায়ক লিওনেল মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আবেগঘন বার্তা, যা সমর্থকদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে ইনস্টাগ্রামে অনুশীলনের কয়েকটি ছবি প্রকাশ করেন মেসি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, "কানসাস সিটিতে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!" সংক্ষিপ্ত এই বার্তাতেই ফুটে ওঠে দীর্ঘ সময়ের প্রস্তুতি, স্মৃতি এবং কৃতজ্ঞতার অনুভূতি।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই আর্জেন্টিনা নিজেদের বেজ ক্যাম্প হিসেবে কানসাস সিটিকে বেছে নিয়েছিল। গ্রুপ পর্বে বিভিন্ন শহরে ম্যাচ খেললেও প্রতিটি ম্যাচ শেষে দলটি আবার কানসাসে ফিরে এসে অনুশীলন, বিশ্রাম এবং কৌশলগত প্রস্তুতি সম্পন্ন করেছে। পুরো টুর্নামেন্টজুড়ে দলীয় পরিবেশ গড়ে তুলতেও এই শহর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সেমিফাইনালের আগে আর্জেন্টিনা দলের ঐতিহ্যবাহী বিদায়ী বারবিকিউ আয়োজনের মধ্য দিয়ে কানসাস অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এরপর দলটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেয়।

নকআউট পর্বে অবশ্য আগের রুটিনে পরিবর্তন আসে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা মিয়মিতে অবস্থান করে। পরে মিশরের বিপক্ষে ম্যাচ খেলতে যায় আটলান্টায়। এরপর আরেকবার কানসাসে ফিরলেও সেটিই ছিল শেষবার।

এখন থেকে আর্জেন্টিনা আর কানসাসে ফিরবে না। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ফল যাই হোক, দলের পরবর্তী সফর হবে অন্য শহরে। তাই কানসাসকে বিদায় জানানোর মাধ্যমে বিশ্বকাপে আর্জেন্টিনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো। এখন পুরো দলের লক্ষ্য একটাই, সেমিফাইনালের কঠিন পরীক্ষায় সফল হয়ে শিরোপার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নেওয়া।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X