রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচ সূচি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম
বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচ সূচি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। আগামী ১৪ ও ১৫ জুলাই অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বের বহুল প্রতীক্ষিত দুটি সেমিফাইনাল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন, আর দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

এবারের বিশ্বকাপে ইতিহাসও তৈরি হয়েছে। বিশ্বকাপের প্রায় শতবর্ষের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ফলে শিরোপার লড়াই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ফ্রান্স। অন্যদিকে, শক্তিশালী বেলজিয়ামকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে রয়েছে ফরাসিরা। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিজেকে ঘিরে তাদের আক্রমণভাগ প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।

অন্যদিকে, ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনও আত্মবিশ্বাসে ভরপুর। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের ট্রফিও নিজেদের করে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা।

এদিকে, ২০১৮ সালে সর্বশেষ সেমিফাইনাল খেলা ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিতে উঠেছে। এবারের বিশ্বকাপে ইংলিশদের দলটা তারকায় ঠাঁসা। তাই তাদের কাছে প্রত্যাশাও অনেক বেশি। সেমিতে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হলেও শেষ কয়েকটি ম্যাচে তাদের পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক নয়।

মিসরের বিপক্ষে শেষ মুহূর্তের কামব্যাক এবং সুইসদের বিপক্ষে অতিরিক্ত সময়ের জয় মেসিদের লড়াইয়ে টিকিয়ে রাখলেও সমালোচনা বাড়িয়েছে। তবে সব সমালোচনাকে পাশ কাটিয়ে আবারও শিরোপা জিততে চান মেসিরা।

মঙ্গলবার (১৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামবে ফ্রান্স-স্পেন। পরের দিন একই সময়ে মাঠে নামবে আর্জেন্টিনা-ইংল্যান্ড।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X