মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

মরক্কোর বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১০:২৭ এএম
মরক্কোর বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি

বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল মরক্কোর বিদায়ের পর আবেগ ধরে রাখতে পারেননি বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। গ্যালারিতেই কান্নায় ভেঙে পড়েন এই জনপ্রিয় তারকা। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও হৃদয়ভাঙার অনুভূতি প্রকাশ করেন তিনি।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে মরক্কোকে এবার ‘ডার্ক হর্স’ বা অঘটন ঘটানোর অন্যতম দল হিসেবে বিবেচনা করা হচ্ছিল। শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে দারুণ লড়াই করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় দলটি। তবে শেষ আটে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের পরাজয়ে বিশ্বকাপ মিশন শেষ হয় মরক্কোর।

ম্যাচটি দেখতে বোস্টন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মরক্কো বংশোদ্ভূত বলিউড তারকা নোরা ফাতেহি। তীব্র যানজটের কারণে স্টেডিয়ামে পৌঁছাতে দেরি হওয়ায় শেষ এক কিলোমিটার পথ হেঁটেই পাড়ি দেন তিনি। ম্যাচ শুরুর সময় ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে দৌড়ে স্টেডিয়ামে প্রবেশ করেন নোরা।

পুরো ম্যাচজুড়ে মরক্কোকে সমর্থন করলেও শেষ পর্যন্ত দলের হার মেনে নিতে পারেননি তিনি। ম্যাচ শেষে গ্যালারিতেই চোখের জল ফেলতে দেখা যায় নোরাকে। পাশে থাকা এক সমর্থক তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও আবেগ সামলাতে পারেননি অভিনেত্রী।

বছরখানেক ধরে নোরার সঙ্গে প্রেম করছেন আশরাফ হাকিমি, এমন গুঞ্জনও শোনা যায়। সেই হাকিমিরা বিশ্বকাপ থেকে বেরিয়ে যেতেই মন ভাঙল নোরার। হাকিমিদের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘গর্বিত’ লিখেছেন তিনি। এছাড়া মরক্কোর গোলকিপার ইয়াসির বোনোকে ধন্যবাদ জানিয়েছেন নোরা।

নোরা ফাতেহির ফুটবলের প্রতি ভালোবাসা নতুন নয়। ছোটবেলায় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি, যদিও সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে বিশ্ব ফুটবলের সঙ্গে তার সম্পৃক্ততা বরাবরই ছিল।

২০২৬ বিশ্বকাপ উপলক্ষে ফিফার অফিসিয়াল মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে নিজের পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করেন নোরা। জনপ্রিয় গান ‘সির সির’ পরিবেশন করে বিশ্বমঞ্চে প্রশংসা কুড়ান তিনি। তবে শেষ পর্যন্ত প্রিয় দল মরক্কো সেমিফাইনালে উঠতে না পারায় বিশ্বকাপ যাত্রা তার জন্যও আবেগঘন এক সমাপ্তি হয়ে রইল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X