মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে রেফারি কে?

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৩:২৬ পিএম
আর্জেন্টিনা–সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে রেফারি কে?

ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ৭২ বছর পর শেষ আটে জায়গা করে নেওয়া সুইজারল্যান্ড। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত এই ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ফিফা।

রেফারিং নিয়ে চলতি বিশ্বকাপে বিভিন্ন বিতর্কের মধ্যেই এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পর্তুগালের অভিজ্ঞ রেফারি জোয়াও পিনহেইরো। তার সঙ্গে আরও দুইজন পর্তুগিজ সহকারী রেফারি দায়িত্ব পালন করবেন।

ফিফার ঘোষণায় জানানো হয়েছে, ৪৭ বছর বয়সী জোয়াও পিনহেইরো ম্যাচটির প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। যদিও চলমান বিশ্বকাপে তিনি ইতোমধ্যে দুটি ম্যাচ পরিচালনা করেছেন, তবে এবারই প্রথম আর্জেন্টিনার কোনো ম্যাচে বাঁশি বাজাবেন।

গ্রুপ পর্বে সুইজারল্যান্ড ও বসনিয়ার ম্যাচ পরিচালনা করেন তিনি। সেই ম্যাচে সুইজারল্যান্ড ৪-১ গোলের জয় পায়। ম্যাচটিতে তিনি তিনটি হলুদ কার্ড এবং বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে একটি লাল কার্ড দেখান। এছাড়া শেষ ষোলোতে কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও দায়িত্ব পালন করেন এই পর্তুগিজ রেফারি।

পর্তুগালের ভিলা নোভা দে ফামালিকাওয়ে জন্ম নেওয়া জোয়াও পিনহেইরো ২০১৫ সালে দেশটির শীর্ষ ফুটবল লিগে রেফারিং শুরু করেন। ২০১৬ সালে আন্তর্জাতিক রেফারি হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে নিয়মিত উয়েফার বিভিন্ন প্রতিযোগিতায় দায়িত্ব পালন করে নিজেকে অন্যতম নির্ভরযোগ্য রেফারি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

২০২২-২৩ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের পর নকআউট পর্বের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেন তিনি। এছাড়া গত আগস্টে পিএসজি ও টটেনহামের মধ্যকার উয়েফা সুপার কাপের ফাইনালেও প্রধান রেফারির দায়িত্ব পালন করেছিলেন।

জোয়াও পিনহেইরোর ক্যারিয়ারের অন্যতম আলোচিত ঘটনা ঘটে গত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ ও পিএসজির দ্বিতীয় লেগে।

সেই ম্যাচে প্রথমার্ধে পিএসজি এগিয়ে থাকার সময় বায়ার্ন একটি পেনাল্টির জোরালো দাবি তোলে। অভিযোগ ছিল, বক্সের ভেতরে পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেসের হাতে বল লাগলেও পিনহেইরো পেনাল্টি দেননি। এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও (ভিএআর) তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ডাকেনি। ঘটনাটি নিয়ে ম্যাচ শেষে বায়ার্ন শিবির তীব্র অসন্তোষ প্রকাশ করে।

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচে হোয়াও পিনহেইরোর সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশী ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন কানাডার ড্রু ফিশার।

বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। তাই কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে পিনহেইরো ও তার রেফারিং দলের পারফরম্যান্সও থাকবে বিশেষ নজরে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X