মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

স্পেনকে হারিয়ে নতুন চমকের অপেক্ষায় বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিতে উঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেন-বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ১১ই জুলাই (শনিবার) রাত ১টায় অনুষ্ঠিত হবে।

স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেছেন, ফর্মে ফিরা বেলজিয়াম বিশ্বকাপে চমক সৃষ্টি করে কোয়ার্টার-ফাইনালে স্পেনকে পরাজিত করে পারে। খবর রয়টার্স

বুধবার অনুশীলনের আগে সাংবাদিকদের কোর্তোয়া বলেন, ‘আমাদের দলের প্রত্যেকেই জানে যে এটা সম্ভব। আমি মনে করি আমাদের একটি শক্তিশালী দল রয়েছে, যার গুণাবলী স্পেনকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে।’

দলটি অবশেষে নিজেদের সেরা ছন্দ খুঁজে পেতে শুরু করেছে বলে যোগ করেন তিনি।

গ্রুপ পর্বে বেলজিয়ামের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। মিসর ও ইরানের বিপক্ষে ড্র করার পর শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে তারা শেষ পর্যন্ত গ্রুপের শীর্ষে থেকে পরের পর্বে ওঠে।

এরপর শেষ ষোলোয় সেনেগালের বিপক্ষে কঠিন লড়াইয়ে জয় পায় রেড ডেভিলসরা। কোর্তোয়া বলেন, ‘অনেকে আমাদের পারফরম্যান্সে কিছুটা হতাশ হয়েছিল, কিন্তু আমরা সেই ধারণা বদলে দিয়েছি।

আমরা ধীরে ধীরে আরও ভালো খেলছি। অবশ্যই স্পেনই ফেভারিট। বল দখলে তারা অসাধারণ, আর বল হারালেই খুব দ্রুত প্রেসিং শুরু করে। মূল বিষয় হলো, তাদের রক্ষণভাগের পেছনে তৈরি হওয়া ফাঁকা জায়গা কত দ্রুত কাজে লাগানো যায় সেই চেষ্টাই করতে হবে।

সোমবার পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বদলি খেলোয়াড় মিকেল মেরিনো ৯১তম মিনিটে গোল করে স্পেনকে ১-০ ব্যবধানে জয় এনে দেন।

কোর্তোয়া আরো বলেন, ‘আমার মনে হয় পর্তুগালের বিপক্ষে করা গোলটি স্পেনের শক্তিরই প্রমাণ। আমরা জানি, একেক পরিস্থিতিতে লামিন ইয়ামাল অবিশ্বাস্য প্রতিভাবান। সে খুব দ্রুতগতির, চটপটে এবং প্রয়োজনে একাই দুইজন খেলোয়াড়কে কাটিয়ে উঠতে পারে।’

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে বিবেচিত কোর্তোয়া স্পেনের শক্তি সম্পর্কে খুব ভালোভাবেই জানেন, কারণ তিনি অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘদিন খেলেছেন।

তিনি বলেন, ‘আমি ১১ বছর ধরে স্পেনে বসবাস করছি, যা অনেক দীর্ঘ সময়। সেখানে জীবনযাত্রার গতি কিছুটা দেরিতে চলে, আর আবহাওয়াও অনেক ভালো। কিন্তু শেষ পর্যন্ত আমি একজন বেলজিয়ানই। তবে স্পেন আমার দ্বিতীয় বাড়ি এবং সম্ভবত খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পরও আমি সেখানেই থাকব।’

আমার দুটি সন্তানও আছে, যারা স্বাভাবিকভাবেই বেলজিয়ানের চেয়ে বেশি স্প্যানিশ। কিন্তু দিনের শেষে আগামীকালের ম্যাচটি শুধুই বেলজিয়ামের জন্য বলে যোগম করেন এই তারকা গোলরক্ষক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X