বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

শেষ ষোলোয় কোন দল কার মুখোমুখি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৪:০৫ পিএম
শেষ ষোলোয় কোন দল কার মুখোমুখি

ঘানাকে ১-০ গোলে পরাজিত করে নকআউট পর্বের শেষ টিকিট নিশ্চিত করেছে কলম্বিয়া। কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে জয়ের ফলে শেষ দল হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নেয় দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা।

এই ফলাফলের মধ্য দিয়ে টুর্নামেন্টের রাউন্ড অব ১৬-এর সব ম্যাচের সূচি ও প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। এখন শুরু হচ্ছে শিরোপার লড়াইয়ের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়।

আজ রাত থেকেই মাঠে গড়াবে শেষ ষোলোর লড়াই। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে মরক্কো। এরপর একই রাতে মাঠে নামবে প্যারাগুয়ে ও ফ্রান্স।

চলুন দেখে নেওয়া যাক শেষ ষোলোয় কে কার মুখোমুখি—

৪ জুলাই : কানাডা বনাম মরক্কো — হিউস্টন, রাত ১১টা। ৫ জুলাই : প্যারাগুয়ে বনাম ফ্রান্স — ফিলাডেলফিয়া, রাত ৩টা। ৬ জুলাই : ব্রাজিল বনাম নরওয়ে — নিউ ইয়র্ক, রাত ২টা।

৬ জুলাই : মেক্সিকো বনাম ইংল্যান্ড — মেক্সিকো সিটি, সকাল ৬টা। ৭ জুলাই : পর্তুগাল বনাম স্পেন — ডালাস, রাত ১টা। ৭ জুলাই : যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম — সিয়াটল, সকাল ৬টা। ৭ জুলাই : আর্জেন্টিনা বনাম মিসর — আটলান্টা, রাত ১০টা। ৮ জুলাই : সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া — ভ্যাঙ্কুভার, রাত ২টা।

গ্রুপ পর্ব শেষ হওয়ার পর এখন শুরু হচ্ছে নকআউট পর্বের হাইভোল্টেজ লড়াই। প্রতিটি ম্যাচই হবে বাঁচা-মরার, যেখানে পরাজিত দলকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। ফুটবলপ্রেমীদের নজর থাকবে কানাডা-মরক্কো, ব্রাজিল-নরওয়ে, পর্তুগাল-স্পেন এবং আর্জেন্টিনা-মিসরের মতো আকর্ষণীয় ম্যাচগুলোর দিকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X