মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ শেষেই কি অবসর? যা জানালেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম
ক্রিস্টিয়ানো রোনালদো ¦ ছবি : রয়টার্স

বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে। এই আলোচনার সূত্রপাত করেন তার বোন কাতিয়া আভেইরো। তিনি দাবি করেন, নির্ভরযোগ্য একটি সূত্রের তথ্য অনুযায়ী চলমান বিশ্বকাপই হতে পারে রোনালদোর জাতীয় দলের হয়ে শেষ আসর।

তবে বিষয়টি নিয়ে রোনালদোর নিজের বক্তব্যে ভিন্ন চিত্র উঠে এসেছে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে ২-১ গোলের জয়ের পর সাংবাদিকরা রোনালদোর কাছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চান।

জবাবে পর্তুগিজ এই তারকা বলেন, এই মুহূর্তে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। তিনি জানান, টুর্নামেন্ট চলাকালে অবসরের মতো বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা নেই।

রোনালদো বলেন, আমি আমার পরিবারের সঙ্গে কথা বলব এবং তারপর সিদ্ধান্ত নেব। তাড়াহুড়ো করে আমি কোনো সিদ্ধান্ত নিই না। এখন বিশ্রাম নেওয়ার এবং পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। টুর্নামেন্ট শেষে যা সিদ্ধান্ত নেওয়ার নেব, এখন নয়।

এর আগে রোনালদোর বোন কাতিয়া আভেইরো বলেন, আমার কাছে থাকা তথ্য অনুযায়ী, আমি বিদায়ের কথা বলতে পারি। আজই নয়, তবে আমার মনে হয় এটাই শেষ। আমি জাতীয় দলের কথা বলছি। একটি নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী, এই বিশ্বকাপই তার 'লাস্ট ড্যান্স'।

তার এই মন্তব্যের পর থেকেই রোনালদোর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়।

রোনালদোর সর্বশেষ বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশ্বকাপ শেষ হওয়ার পর পরিবারের সঙ্গে আলোচনা করেই তিনি নিজের ভবিষ্যৎ সম্পর্কে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন। ফলে আপাতত পর্তুগিজ কিংবদন্তির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে জল্পনা-কল্পনা চললেও, চূড়ান্ত ঘোষণা আসতে অপেক্ষা করতে হবে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X