বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

জার্মান দলে কোনো বিশ্বমানের খেলোয়াড় নেই : টনি ক্রুস

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০২:৩০ পিএম
জার্মান দলে কোনো বিশ্বমানের খেলোয়াড় নেই : টনি ক্রুস

বিশ্বকাপ থেকে জার্মানির অপ্রত্যাশিত বিদায়ের পর দেশজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সেই সমালোচনার সুরে এবার কণ্ঠ মিলিয়েছেন জার্মানির সাবেক মিডফিল্ড তারকা টনি ক্রুস। তার মতে, বর্তমান জার্মান জাতীয় দলে এমন কোনো বিশ্বমানের খেলোয়াড় নেই, যিনি কঠিন মুহূর্তে একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন।

নিজের টিকটক অনুষ্ঠান ‘ক্রুস অ্যান্ড ক্রুস: দ্য ওয়ার্ল্ড কাপ আন্ডার দ্য মাইক্রোস্কোপ’-এ জার্মানির পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে ক্রুস বলেন, এবারের বিশ্বকাপে বড় বড় তারকারাই নিজ নিজ দলের সাফল্যের মূল পার্থক্য গড়ে দিচ্ছেন। অথচ জার্মান দলে সেই মানের কোনো ফুটবলার নেই।

ক্রুস বলেন, বর্তমানে আমাদের দলে কোনো বিশ্বমানের খেলোয়াড় নেই। সম্ভাবনাময় কয়েকজন ফুটবলার অবশ্যই আছে, কিন্তু সম্ভাবনা আর বিশ্বমানের খেলোয়াড় হওয়া এক বিষয় নয়। এবারের বিশ্বকাপে বিশ্বমানের খেলোয়াড়রাই ম্যাচের ফল নির্ধারণ করছে এবং গোলদাতার তালিকার শীর্ষে রয়েছে। আমাদের দলে এমন কেউ নেই। এই বাস্তবতা আমাদের স্বীকার করা উচিত।

সাবেক এই তারকা আরও বলেন যে, তার এই মতামত নতুন কিছু নয়। যথাযথ আত্ম-সমালোচনার অভাবেই দলের মধ্যে এই বিশ্বাস জন্মেছিল যে প্যারাগুয়েকে হারানো খুব সহজ হবে। তার ভাষায়, ‘আগের টুর্নামেন্টগুলোতে যখন আমরা ভালো করেছিলাম, আমার মনে হতো প্রয়োজনে আমরা আমাদের খেলার মান আরও বাড়িয়ে নিতে পারি। কিন্তু বর্তমান দলটি আর সেটি করতে সক্ষম নয়। আমরা কেবল ভেবেছি যে আমরা প্যারাগুয়ের চেয়ে ভালো এবং আমরা যেভাবেই হোক জিতে যাব।’

প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে জুলিয়ান নাগেলসম্যানের দলের এই লজ্জাজনক বিদায় ফুটবল বিশ্বকে অবাক করেছে। কাগজে-কলমে প্যারাগুয়ে জার্মানির চেয়ে পিছিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে জার্মানরা ছিল ছন্নছাড়া। প্রথমার্ধেই পিছিয়ে পড়া দলটি দ্বিতীয়ার্ধে কোনোমতে গোল শোধ করে সমতায় ফিরেছিল।

তবে টাইব্রেকারে প্যারাগুয়ের গোলরক্ষক ওর্লান্দো গিলের অতিমানবীয় পারফরম্যান্সের কাছে হার মানতে হয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। গিলের দুর্দান্ত সেভগুলো জার্মানিকে স্তব্ধ করে প্যারাগুয়েকে শেষ ষেলোতে পৌঁছে দেয়।

এই হতাশাজনক বিদায়ের পর জার্মান গণমাধ্যমে জাতীয় দলের প্রধান কোচ জুলিয়ান নাগেলসম্যানের ভবিষ্যৎ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে জার্মানি ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। তবে বিশ্বকাপের নকআউট পর্বের শুরুতেই বিদায় নেওয়ায় তার দায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এখন দেখার বিষয়, জার্মান ফুটবল কর্তৃপক্ষ আগামী দিনে নাগেলসম্যানের ওপর আস্থা রাখে, নাকি নতুন নেতৃত্বের পথে হাঁটে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X