মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ ফুটবল

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে?

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৭:৩১ এএম
এবার শেষ ষোলো’র লড়াইয়ের অপেক্ষা ব্রাজিলের। ছবি : ইন্টারনেট

ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য ম্যাচটি ছিল আক্ষরিক অর্থেই এক চরম স্নায়ুর পরীক্ষা। তবে সব শঙ্কা উড়িয়ে শেষ মুহূর্তের রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রাউন্ড অব ৩২-এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের বিপক্ষে জয় পেতে সেলেসাওদের অপেক্ষা করতে হয়েছে ইনজুরি সময় পর্যন্ত। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেলির দুর্দান্ত এক গোলে ডেডলক ভেঙে মাঠ ছাড়ে ব্রাজিল।

জাপানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরু থেকেই দাপুটে ও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল। তবে একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। রক্ষণভাগে জাপানের কঠিন প্রতিরোধের কারণে সহজ জয় অধরাই থেকে যাচ্ছিল। অবশেষে মার্টিনেলির ওই গোলটির কল্যাণে দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখলো সেলেসাওরা।

রাউন্ড অব ১৬ নিশ্চিত হলেও পরের পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ কে হচ্ছে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আজ মঙ্গলবার (৩০ জুন) রাতেই মিলবে সেই উত্তর।

আজ ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর আরেকটি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে নরওয়ে ও আইভরি কোস্ট। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের বিজয়ী দলই শেষ ষোলোর মঞ্চে ব্রাজিলের মুখোমুখি হওয়ার টিকিট পাবে।

ব্রাজিল এবং নরওয়ে বনাম আইভরি কোস্ট ম্যাচের জয়ী দলের মধ্যকার নকআউট পর্বের এই লড়াইটি অনুষ্ঠিত হবে ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে।

তারিখ: ৫ জুলাই (বাংলাদেশ সময় অনুযায়ী ৪ জুলাই দিবাগত রাত ৩টা)।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের সামনে নরওয়ে নাকি আইভরি কোস্ট আসে—তা দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবলপ্রেমীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X