মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নকআউট পর্বে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০১:৫৫ পিএম
নকআউট পর্বে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল

গ্রুপসেরা নির্ধারণী ম্যাচে কোনো দলই গোলের দেখা পায়নি। জমজমাট লড়াই শেষে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও জেমস রদ্রিগেজের কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। এই ফলের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কলম্বিয়া এবং রানারআপ হিসেবে পর্তুগাল নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে।

রানারআপ হিসেবে শেষ করায় নকআউট পর্বে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল। আগামী ৩ জুলাই রাউন্ড অব বত্রিশে তাদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া। একই দিনে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া আফ্রিকার প্রতিনিধি ঘানার বিপক্ষে মাঠে নামবে।

তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে কলম্বিয়ার সংগ্রহ ৭ পয়েন্ট। সমান তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে পর্তুগালের পয়েন্ট ৫। অন্যদিকে ডিআর কঙ্গো ৪ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। ফলে গ্রুপ ‘কে’ থেকে এই তিন দলই পরবর্তী রাউন্ডে খেলবে।

আজ রোববার বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডার মায়ামি গার্ডেনে ম্যাচজুড়ে আক্রমণ-প্রতি আক্রমণে পরস্পরকে চেপে ধরে পর্তুগাল ও কলম্বিয়া। গোল না পেলে লাগাতার আক্রমণ রোমাঞ্চকর লড়াই জমিয়ে তোলে। তবে তুলনামূলক পজেশন ও আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়া। ৫৫ শতাংশ পজেশনের পাশাপাশি তারা ২৪টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পেরেছে, আর পর্তুগালের ১৩ শটের দুটি লক্ষ্যে ছিল।

প্রথমার্ধে পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ গোল করার খুব কাছাকাছি ছিলেন, তবে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভারগাস তাকে হতাশা উপহার দেন। পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা ছয়টি সেভ করেছেন, যা দলের প্রথম দুই ম্যাচে তার মোট সেভের চেয়েও বেশি।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে কলম্বিয়ার ডেভিনসন সানচেজ বল জালে জড়িয়েছিলেন। তবে ভিডিও সহকারী রেফারির পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচটি।

ড্র হলেও দুই দলই তাদের মূল লক্ষ্য পূরণ করেছে। কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বে উঠেছে, আর পর্তুগাল রানারআপ হলেও সামনে শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষায় রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X