মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

কলম্বিয়ার সাথে ড্র করে গ্রুপ রানার্সআপ পর্তুগাল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৮:১৩ এএম
কলম্বিয়ার সাথে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউটে পর্তুগাল। ছবি : ইন্টারনেট

উজবেকিস্তানের জালে ৫ গোল দিয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল পর্তুগাল। তবে পরের ম্যাচেই সেই ছন্দ ধরে রাখতে পারল না তারা। তুলনামূলক দারুণ ফুটবল খেলে ম্যাচজুড়ে আধিপত্য দেখাল কলম্বিয়া। গোলমুখের দেখা না পেলেও নিজেদের মূল লক্ষ্য পূরণ করেছে লাতিন আমেরিকার দলটি। ক্রিস্টিয়ানো রোনালদো-ব্রুনো ফার্নান্দেজদের আটকে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে পা রাখল কলম্বিয়া।

মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে রোববার সকালে 'কে' গ্রুপের হাইভোল্টেজ ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়েছে।

পুরো ম্যাচে বল পজেশনে এগিয়ে থাকার পাশাপাশি আক্রমণেও পর্তুগিজদের কোণঠাসা করে রেখেছিল কলম্বিয়া। গোল করার উদ্দেশ্যে মোট ২৪টি শট নেয় তারা, যার মধ্যে ৬টি ছিল অন-টার্গেট। বিপরীতে পর্তুগাল আক্রমণ করতে পেরেছে মাত্র ১৩টি, যার কেবল ২টি লক্ষ্যে ছিল।

গ্রুপের অন্য ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেছে ডিআর কঙ্গো। সেরা আটটি 'তৃতীয় স্থান' অধিকারী দলের একটি হয়ে তারাও শেষ ১৬ নিশ্চিত করেছে। অন্যদিকে, তিন ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল উজবেকিস্তান।

ম্যাচের শুরুতেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করে কলম্বিয়া। জন কর্দোবার হেড গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। ১৭তম মিনিটে আবারও পর্তুগাল গোলরক্ষক দিওগো কস্তার পরীক্ষা নেন এই ফরোয়ার্ড, তবে ঝাঁপিয়ে পড়ে সে যাত্রা দলকে রক্ষা করেন কস্তা।

প্রথম হাইড্রেশন ব্রেকের ঠিক আগে ফ্রি-কিক পায় পর্তুগাল। বেশ দূর থেকে নেওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর শট রক্ষণ দেয়াল পার হলেও, কলম্বিয়ান গোলরক্ষক কামিলো ভার্গাসের গ্লাভসে সরাসরি জমা হয়।

প্রথমার্ধের শেষ ১০ মিনিটে বেশ কিছু আক্রমণ গড়ে তোলে পর্তুগাল। ৪০তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের জোরালো শট দারুণ দক্ষতায় রুখে দেন ভার্গাস। ফিরতি বলে রোনালদোর অ্যাক্রোবেটিক শট কলম্বিয়ার রক্ষণে প্রতিহত হয়। এর দুই মিনিট পর জোয়াও ফেলিক্সের শট ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়। বিরতির ঠিক আগে কলম্বিয়ার হামেস রদ্রিগেজের দূরপাল্লার শট দারুণভাবে রুখে দেন পর্তুগিজ বাধা কস্তা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফেলিক্সের পাস থেকে ব্রুনো বল ছেড়েছিলেন রোনালদোর জন্য, কিন্তু পর্তুগিজ মহাতারকা বল পাওয়ার আগেই তা ক্লিয়ার করে দেন কলম্বিয়ার ডিফেন্ডার। এর কিছুক্ষণ পর ফেলিক্সের একক প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচের শেষ দিকে আক্রমণের ধার বাড়ায় কলম্বিয়া। ৮৮তম মিনিটে ডিফেন্ডার রুবেন দিয়াসের দুর্দান্ত ট্যাকলে গোল খাওয়া থেকে বেঁচে যায় পর্তুগাল। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে সানচেসের দারুণ হেডে বল জালে জড়ালে উদযাপনে মেতে ওঠে কলম্বিয়ার গ্যালারি। তবে অফসাইডের বাঁশিতে সেই আনন্দ রূপ নেয় হতাশায়। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

পয়েন্ট তালিকার রানার্সআপ হিসেবে নকআউট পর্বে ওঠা পর্তুগালকে শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হতে হবে শক্তিশালী ক্রোয়েশিয়ার। অন্যদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়ার প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি; তারা খেলবে অন্য কোনো গ্রুপ থেকে তৃতীয় হয়ে উঠে আসা দলের বিপক্ষে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X