মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া, সঙ্গী ঘানাও

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৭:৩৩ এএম
ঘানাকে হারিয়ে নকআউটে জায়গা করে নিলো ক্রোয়েশিয়া। ছবি : ইন্টারনেট

পা হড়কালেই ছিল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কা। এমন এক চরম সমীকরণের ম্যাচে স্নায়ুচাপ সামলে দারুণ জয় তুলে নিল ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েও শেষ রক্ষা হয়নি ঘানার। জ্লাতকো দালিচের শিষ্যদের আত্মবিশ্বাসী ফুটবলের সামনে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে আফ্রিকান দলটিকে। এই জয়ে 'এল' গ্রুপের রানার্সআপ হয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করল ক্রোয়াটরা। তবে হেরে গেলেও গ্রুপের তৃতীয় দল হিসেবে সেরা আটের মধ্যে থেকে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছে ঘানা।

ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় রবিবার ভোরে রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হয়। ক্রোয়েশিয়ার হয়ে গোল দুটি করেন পেতার সুচিচ ও নিকোলা ভ্লাসিচ। ঘানার পক্ষে একমাত্র সমতাসূচক গোলটি আসে ডেরিক লাকাশেনের পা থেকে।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে 'এল' গ্রুপের রানার্সআপ হলো ক্রোয়েশিয়া। অথচ আসরের শুরুতে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল তারা। অন্যদিকে, হেরে গেলেও ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দলের একটি হয়ে নকআউট পর্বে পা রাখল ঘানাও।

একই সময়ে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে ইংল্যান্ড। অন্যদিকে, আগেই বিদায় নিশ্চিত হওয়া পানামা কোনো পয়েন্ট ছাড়াই আসর শেষ করল।

ম্যাচের শুরুতে দুই দলের খেলায় কিছুটা মন্থর গতি দেখা যায়। নকআউট পর্ব আগেই নিশ্চিত থাকায় ঘানা খুব একটা আক্রমণাত্মক ছিল না। তবে টিকে থাকার লড়াইয়ে প্রথম মিনিট থেকেই চাপ বাড়াতে শুরু করে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।

ম্যাচের ১৭তম মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় ক্রোয়েশিয়া। ডি-বক্সের বাইরে থেকে নিকোলা ভ্লাসিচের জোরালো শট গোলরক্ষককে পরাস্ত করলেও তা পোস্টে লেগে ফিরে আসে।

৩১তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ক্রোয়াটরা। প্রায় ৩০ গজ দূর থেকে ইন্টার মিলানের মিডফিল্ডার পেতার সুচিচের নেওয়া নিচু শট সরাসরি জালে জড়ায়। বলের গতি বুঝতে ঘানার গোলরক্ষক সামান্য দেরি করায় কিছুই করার ছিল না তার। এটি জাতীয় দলের হয়ে দুই বছর পর সুচিচের প্রথম গোল। ৪০তম মিনিটে ম্যাচে ঘানার প্রথম উল্লেখযোগ্য সুযোগ আসে। তবে ম্যানচেস্টার সিটি উইঙ্গার অ্যান্টোয়ান সেমেনিওর কোনাকুনি শটটি পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের ধার বাড়ায় ঘানা। বদলি নেমে প্রথম মিনিটেই ক্রোয়াট রক্ষণে ভীতি ছড়ান ফরোয়ার্ড ফাতায়ু। তবে তার দূরপাল্লার শটটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

ম্যাচের ৭৩তম মিনিটে সেট-পিস থেকে সমতা ফেরায় ঘানা। ফ্রি কিক থেকে ডি-বক্সে বল পেয়ে অফসাইডের ফাঁদ ভেঙে বাঁ পায়ের শটে গোল করেন সেন্টার-ব্যাক ডেরিক লাকাশেন। প্রথমে সহকারী রেফারি অফসাইডের বাঁশি দিলেও, দীর্ঘ সময় ভিএআর রিভিউ দেখার পর রেফারি গোলের সিদ্ধান্ত দেন।

তবে ঘানার এই আনন্দ স্থায়ী হয়েছিল মাত্র ৯ মিনিট। ৮২তম মিনিটে মার্কো পাশালিচের একটি বুলেট গতির শট ঘানার গোলরক্ষক দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

৮৩তম মিনিটে লুকা মদ্রিচের নেওয়া সেই কর্নার থেকেই লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে ক্রোয়েশিয়াকে আবারও এগিয়ে নেন নিকোলা ভ্লাসিচ (২-১)।

বাকি সময়ে আর কোনো দলই উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জ্লাতকো দালিচের দল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X