মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, রাউন্ড অব ৩২-এ উঠেছে ২৪ দল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৩:০০ পিএম
বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, রাউন্ড অব ৩২-এ উঠেছে ২৪ দল

বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগেই নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে আরও পাঁচটি দল। চার পয়েন্ট নিয়ে রাউন্ড অব ৩২-এ নিজেদের জায়গা নিশ্চিত করেছে মিসর, ইংল্যান্ড, ঘানা, পর্তুগাল এবং প্যারাগুয়ে।

গ্রুপ 'এইচ'-এর ম্যাচের ফলাফলের পর নকআউটে ওঠার জন্য প্রয়োজনীয় পয়েন্টের সীমা চার পয়েন্টে নেমে আসে। ফলে নিজেদের শেষ গ্রুপ ম্যাচের ফলাফলের অপেক্ষা না করেই এই পাঁচ দল পরবর্তী পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

এর আগে আরও ১৯টি দল নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছিল। দলগুলো হলো—মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ব্রাজিল, মরক্কো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, আইভরিকোস্ট, ইকুয়েডর, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

সব মিলিয়ে এখন পর্যন্ত ২৪টি দল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ নিজেদের স্থান নিশ্চিত করেছে।

বিশ্বকাপের নকআউট পর্বের সব ম্যাচ সিঙ্গেল-এলিমিনেশন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফলাফল না এলে ১৫ মিনিট করে দুই অর্ধে মোট ৩০ মিনিট অতিরিক্ত সময় খেলা হবে। এরপরও যদি দুই দলের স্কোর সমান থাকে, তাহলে টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করা হবে।

বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি ম্যাচ হবে 'ডু অর ডাই', যেখানে পরাজিত দল বিদায় নেবে এবং বিজয়ী দল এগিয়ে যাবে পরবর্তী রাউন্ডে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X