বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে নকআউটে লুকাকুর বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১১:৫৯ এএম
নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে নকআউটে লুকাকুর বেলজিয়াম

প্রথম দুই ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ায় শেষ ম্যাচে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েছিল বেলজিয়াম। মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র এবং ইরানের সঙ্গে গোলশূন্য সমতার পর নিউজিল্যান্ডের বিপক্ষে শুধু জয় নয়, গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হতো তাদের।

সেই চ্যালেঞ্জ দারুণভাবেই উতরে গেছে রুদি গার্সিয়ার দল। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ইউরোপের দলটি।

কানাডার ভ্যাঙ্কুভারে ম্যাচের শুরু থেকেই নিউজিল্যান্ডের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বেলজিয়াম। একের পর এক ধারালো আক্রমণে কিউই রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে তারা। প্রথমার্ধে বেলজিয়াম ১-০ গোলে এগিয়ে থাকলেও খেলার মাঠে তাদের একচ্ছত্র আধিপত্যের আসল রূপটা ফুটে ওঠেনি স্কোরলাইনে।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালায় নিউজিল্যান্ড। তবে রক্ষণভাগ উন্মুক্ত করে আক্রমণে ওঠার সেই সুযোগটাই লুফে নেয় বেলজিয়ান ফরোয়ার্ডরা। প্রতি-আক্রমণে আরও ভয়ংকর রূপ ধারণ করে দ্রুত ব্যবধান বাড়িয়ে ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয় ইউরোপের দলটি। মাঝে নিউজিল্যান্ডের হয়ে এলিজা জাস্ট একটি গোল শোধ করে ম্যাচে ফেরার কিঞ্চিৎ আশা জাগালেও, তা বেলজিয়ামের জয়রথ থামানোর জন্য যথেষ্ট ছিল না।

ম্যাচের শেষভাগে বেলজিয়ামের আক্রমণের ধার আরও বাড়িয়ে দেন রোমেলু লুকাকু। বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে মাত্র ১০ মিনিটের উপস্থিতিতেই প্রতিপক্ষ রক্ষণ চূর্ণবিচূর্ণ করে দেন এই অভিজ্ঞ স্ট্রাইকার। নিজে দুর্দান্ত এক গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল।

শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। তিন ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫ পয়েন্ট। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও উন্নত গোল ব্যবধানের কারণে গ্রুপের শীর্ষস্থান দখল করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে রেড ডেভিলস।

বড় জয়ের মাধ্যমে শুধু পরের রাউন্ডে ওঠাই নয়, টুর্নামেন্টে নিজেদের শিরোপা জয়ের দাবিও আরও জোরালোভাবে তুলে ধরেছে কেভিন ডি ব্রুইনাদের দল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’

ভরা মৌসুমেও ইলিশের সংকট

ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি তেবাসের

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

৭ বছরেও চালু হয়নি মাগুরার ট্রাক টার্মিনাল

শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে ৩টি দোয়া ও আমল

সিসি ক্যামেরা সুমাচার

X