মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

উরুগুয়েকে বিদায় করে গ্রুপ সেরা হয়ে নকআউটে স্পেন

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৮:৫২ এএম
উরুগুয়েকে দেশে ফেরার টিকিট ধরিয়ে দিলো স্পেন। ছবি : ইন্টারনেট

বাঁচা-মরার সমীকরণে মাঠে নেমে অলআউট ফুটবল খেলতে পারল না উরুগুয়ে। চেনা ছন্দে দেখা যায়নি স্পেনকেও। তবে লুইস দে লা ফুয়েন্তের দলের লক্ষ্য পূরণ হয়েছে অনায়াসেই। টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে গ্রুপ সেরা হিসেবেই বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট কাটল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

গুয়াদালাহারায় বাংলাদেশ সময় শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন তরুণ মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা।

গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে 'এইচ' গ্রুপের শীর্ষস্থান দখল করেছে স্পেন। অন্যদিকে, এবারের আসরের চমক কেইপ ভার্দ ৩ ম্যাচে ৩ ড্র (৩ পয়েন্ট) নিয়ে রানার্সআপ হিসেবে নাম লিখিয়েছে নকআউট পর্বে। আর মাত্র ২ পয়েন্ট করে পাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো উরুগুয়ে ও সৌদি আরবকে।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের হোল্ডে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে স্পেন। তবে প্রথমার্ধের প্রথম 'হাইড্রেশন ব্রেক'-এর আগে স্প্যানিশদের নেওয়া দুটি শটের একটিও গোলপোস্টে ছিল না। পুরো ম্যাচে স্পেনের নেওয়া ৬টি শটের মধ্যে কেবল একটিই লক্ষ্যে ছিল, আর তাতেই আসে কাঙ্ক্ষিত গোল। উরুগুয়ের ৫টি শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র একটি।

ম্যাচের ৪২তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডান দিক থেকে মার্কোস ইয়োরেন্তের বাড়ানো পাস বক্সে পেয়ে ডান পায়ের দারুণ শট নেন ২৪ বছর বয়সী অ্যালেক্স বায়েনা। উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা দুই হাত দিয়ে তা আটকানোর চেষ্টা করলেও বল গ্লাভস গলে জালে জড়ায়। বিশ্বকাপে এটি বায়েনার প্রথম গোল।

গোল খাওয়ার ৩ মিনিট পরই বড় ধাক্কা খায় উরুগুয়ে। হাঁটুতে মারাত্মক চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ডিফেন্ডার মানুয়েল উগার্তে।

প্রথমার্ধের মারাত্মক ভুলের মাশুল দিতে হয় গোলরক্ষক মুসলেরাকে। দ্বিতীয়ার্ধে উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা তাকে বসিয়ে মাঠে নামান সের্হিও রোচেতকে।

৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন দানি ওলমো। বাঁ দিক দিয়ে দারুণ ড্রিবলিংয়ে বক্সে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে ওলমোকে পাস বাড়িয়েছিলেন লামিন ইয়ামাল। কিন্তু ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড বল মারেন ক্রসবারের ওপর দিয়ে।

ম্যাচের ৮৬তম মিনিটে উরুগুয়ে প্রথম লক্ষ্যে শট নিতে সক্ষম হয়, তবে দে লা ক্রুসের সেই প্রচেষ্টা রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। পরের মিনিটেই কাউন্টার অ্যাটাকে ওয়ান-অন-ওয়ানে গোল করার সুযোগ পেয়েছিলেন স্পেনের ফেররান তরেস, কিন্তু তার শটটি ক্রসবারে লেগে প্রতিহত হয়।

যোগ করা সময়ে স্পেনের ডি-বক্সে ফেদেরিকো ভিনাস পড়ে গেলে পেনাল্টির জোরালো আবেদন করে উরুগুয়ে। তবে রেফারি তাতে সাড়া দেননি। ম্যাচের একদম শেষ মুহূর্তে পাউ কুবার্সিকে ফাউল করায় উরুগুয়ের কানোবিওকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

এই হারের মাধ্যমে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো টানা দুইবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার লজ্জাজনক রেকর্ডের মুখোমুখি হলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X