বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

ইরাককে বিধ্বস্ত করে নকআউটের আশায় সেনেগাল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৮:৪০ এএম
ইরাককে বিধ্বস্ত করে নকআউটের স্বপ্ন বাঁচিয়ে রাখলো সেনেগাল। ছবি : ইন্টারনেট

ম্যাচের চতুর্থ মিনিটেই গোল হজম, আর এর কিছুক্ষণ পরেই লাল কার্ডের বড় ধাক্কা। শুরুর এই টালমাটাল অবস্থা থেকে আর ঘুরে দাঁড়াতে পারল না ইরাক।

অন্যদিকে, প্রথমার্ধের দাপট ধরে রেখে দ্বিতীয়ার্ধে রীতিমতো গোল উৎসবে মাতল সেনেগাল। ইরাককে ৫-০ গোলে বিধ্বস্ত করে উত্তর আমেরিকা বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখল আফ্রিকার দলটি।

শুক্রবার টরেন্টোয় গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। টানা দুই হারের পর এই মহাগুরুত্বপূর্ণ জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের তৃতীয় স্থানে শেষ করল সেনেগাল। গোল ব্যবধান -৩ থেকে +২-এ নামিয়ে এনে সেরা আটটি তৃতীয় দলের তালিকায় এই মুহূর্তে পঞ্চম স্থানে আছে তারা। সব গ্রুপের খেলা শেষ হলেই নিশ্চিত হবে সেরা বত্রিশে সেনেগালের জায়গা হচ্ছে কি না।

এই গ্রুপ থেকে তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ফ্রান্স। শেষ ম্যাচে ফরাসিদের কাছে ৪-১ গোলে হেরেও ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে গেছে নরওয়ে।

অন্যদিকে, দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপে ফিরে মাথা উঁচু করে লড়াই করার যে স্বপ্ন ইরাক দেখেছিল, তা অপূর্ণই রয়ে গেল। গ্রাহাম আর্নল্ডের শিষ্যরা গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই হেরে বিদায় নিল টুর্নামেন্ট থেকে। এর আগে ১৯৮৬ সালের বিশ্বকাপেও তিন ম্যাচ হেরেছিল ইরাক, তবে সেবার ৪ গোল হজমের বিপরীতে ১টি গোল করতে পেরেছিল তারা। এবার তাদের জালে জড়িয়েছে ১২টি গোল, আর প্রতিপক্ষের জালে তারা বল পাঠাতে পেরেছে মাত্র একবার।

গ্রুপ পর্বের বাধা পেরোনোর সমীকরণ মাথায় নিয়ে দুই দলই জয়ের লক্ষ্যে মাঠে নামে। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সেনেগাল।

৪র্থ মিনিটে ইদ্রিসা গানার শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে কর্নার হয়। সেই কর্নার থেকে হাবিব দিয়ারার দারুণ হেডে এগিয়ে যায় সেনেগাল (১-০)।

১৩তম মিনিটে কাউন্টার অ্যাটাকে থাকা সাদিও মানেকে পেছন থেকে টেনে ধরেন ইরাকের রেবিন সুলাকা। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও, ভিএআর (ঠঅজ) রিভিউ দেখে সিদ্ধান্ত বদলে তাকে সরাসরি লাল কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত হয় ইরাক।

১৯তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ইরাক। লং পাস নিয়ন্ত্রণে নিতে যাওয়া আলি আল হামাদিকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন সেনেগালের ডিফেন্ডার আব্দুল্লাইয়ে সেক। রেফারি তাকে হলুদ কার্ড দেখালে ইরাকের ডাগআউট তীব্র অসন্তোষ প্রকাশ করে।

এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে তিন মিনিটের ঝড়ে ইরাককে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় সেনেগাল।

৫৪ মিনিটে ইসমাইলা সারের শট গোলকিপার আটকে দিলেও দুই মিনিট পর আর পারেননি। ভারসাম্য হারানোর মুহূর্তে বাইলাইন থেকে লামিন কামারার কাটব্যাকে নিখুঁত প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন সার (২-০)।

৫৯তম মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার এক দৃষ্টিনন্দন কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান পেপে (৩-০)।

৭১তম মিনিটে সতীর্থের হেড পাস থেকে বক্সের ভেতরে বল পেয়ে বাম পায়ের জোরালো ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন পেপে (৪-০)।

৮২তম মিনিটে গোল ব্যবধান বাড়িয়ে নকআউটের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে আক্রমণ জারি রাখে সেনেগাল। ম্যাচের শেষ দিকে লিমান এনদিয়ে ইরাকের কফিনে শেষ পেরেকটি পুঁতে স্কোরলাইন ৫-০ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলন ছড়িয়ে পড়ছে, রাহুলের পাঁচ দফা দাবি

তেলাপোকার রাজনীতি নাকি তরুণদের বিদ্রোহ?

ভাইরাল ভিডিও নিয়ে মোংলায় বিক্ষোভ, জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’

ভরা মৌসুমেও ইলিশের সংকট

ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি তেবাসের

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

X