মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

শেষ মুহূর্তের নাটকীয় গোলে যুক্তরাষ্ট্রকে হারাল তুরস্ক

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১১:০৬ এএম
শেষ মুহূর্তের নাটকীয় গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় তুরস্ক। ছবি : রয়টার্স

বিশ্বকাপে নকআউট পর্বে ওঠার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল তুরস্কের। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের লক্ষ্য ছিল কেবল সম্মান রক্ষা। সেই লক্ষ্য পূরণ করেই টুর্নামেন্ট শেষ করেছে তুর্কিরা।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে যোগ করা সময়ের অষ্টম মিনিটে কান আয়হানের করা গোলে যুক্তরাষ্ট্রকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তুরস্ক। তবে এই জয় তাদের ভাগ্য বদলাতে পারেনি। প্রথম দুই ম্যাচে পরাজয়ের কারণে আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ায় জয় দিয়েই আসর শেষ করতে হয়েছে আর্দা গুলেরদের।

অন্যদিকে, এই হার যুক্তরাষ্ট্রের জন্য বড় কোনো ক্ষতি বয়ে আনেনি। আগেই নকআউট নিশ্চিত করে রাখা স্বাগতিকরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক যুক্তরাষ্ট্র। মাত্র আড়াই মিনিটের মাথায় কর্নার থেকে ডিফেন্ডার অস্টিন ট্রাস্টির হেডে গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

প্রথম গোল হজমের পর দ্রুতই ঘুরে দাঁড়ায় তুরস্ক। ১০ মিনিটে দারুণ দলীয় আক্রমণ থেকে রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডার আর্দা গুলের দুর্দান্ত ফিনিশিংয়ে সমতা ফেরান।

এরপর ৩১ মিনিটে এরেন এলমালির বাড়ানো বল থেকে অরকুন কোকচু গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তুরস্ক। এই ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ করে তারা।

বিরতির পর ম্যাচে আবারও ফিরে আসে যুক্তরাষ্ট্র। ৪৯ মিনিটে সেবাস্তিয়ান বারহাল্টারের শক্তিশালী দূরপাল্লার শটে স্কোরলাইন ২-২ হয়।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দুই দলই মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণ হলেও গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত যোগ করা সময়ের অষ্টম মিনিটে কর্নার থেকে সৃষ্ট জটলায় সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে বল জালে জড়িয়ে দেন বদলি খেলোয়াড় কান আয়হান। তার সেই গোলেই ৩-২ ব্যবধানে নাটকীয় জয় নিশ্চিত করে তুরস্ক।

তবে জয় পেয়েও হাসতে পারেনি তুরস্ক। প্রথম দুই ম্যাচে হারের কারণে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X