মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

তিউনিসিয়াকে উড়িয়ে গ্রুপ সেরা নেদারল্যান্ডস, নকআউটে প্রতিপক্ষ মরক্কো

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৮:৩৩ এএম
আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:৩৪ এএম
অনায়াস জয়ে গ্রুপ সেরা নেদারল্যান্ডস্। ছবি : ইন্টারনেট

ম্যাচের শুরুর সপ্তম মিনিটেই দুই গোলের লিড। ওখানেই মূলত ঠিক হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। বাকি সময়েও সেই আধিপত্য ধরে রেখে তিউনিসিয়াকে অনায়াসে হারিয়ে দিল নেদারল্যান্ডস। এই জয়ে গ্রুপ সেরা হয়েই বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখল ডাচরা।

একই সাথে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ বত্রিশে শক্তিশালী ব্রাজিলকে এড়াতে পেরেছে রোনাল্ড কুমানের শিষ্যরা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ মরক্কো।

ক্যানসাস সিটিতে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে একটি করে গোল করেন ব্রায়ান ব্রবি ও ইয়ান পল ফন হেকে, অন্য গোলটি আসে আত্মঘাতী থেকে। তিউনিসিয়ার পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন হাজেম মাস্তুরি।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে 'এফ' গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে গেল নেদারল্যান্ডস। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে জাপান। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা সুইডেনও সেরা তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে নকআউটের টিকিট কেটেছে। আর তিন ম্যাচের সবকটিতে হেরে শূন্য হাতে বিদায় নিল তিউনিসিয়া।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে শুরু হওয়া ম্যাচে প্রথম আক্রমণেই লিড পায় ডাচরা। ম্যাচের তৃতীয় মিনিটে ডান দিক থেকে ডেনজেল ডামফ্রিজের বাড়ানো ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন তিউনিসিয়ার অধিনায়ক ইলিয়াস স্কিহিরি।

আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করতে মাত্র চার মিনিট সময় নেয় নেদারল্যান্ডস। সপ্তম মিনিটে ফ্রি-কিক থেকে বক্সে হেড করেন ভার্জিল ফন ডাইক। তিউনিসিয়ার ডিফেন্ডাররা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে দারুণ এক জোরালো ভলিতে বল জালে পাঠান ব্রায়ান ব্রবি।

ত্রয়োদশ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল তিউনিসিয়া, তবে বেন স্লিমেনের হেড সরাসরি ডাচ গোলরক্ষকের গ্লাভসে জমা পড়ে। প্রথমার্ধের বাকিটা সময় বল দখলে রেখে একচেটিয়া আধিপত্য দেখায় নেদারল্যান্ডস, তবে জালের দেখা মেলেনি আর।

বিরতির পর ম্যাচের ৫৪তম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত এক হেডে গোল করে তিউনিসিয়াকে ম্যাচে ফেরান হাজেম মাস্তুরি (২-১)। তবে তিউনিসিয়ার এই স্বস্তি স্থায়ী হয়েছে মাত্র আট মিনিট।

৬২তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছোঁয়ান ইয়ান পল ফন হেকে। বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথায় লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ডাচরা। ম্যাচের বাকি সময়ে আরও কিছু সুযোগ তৈরি হলেও গোল সংখ্যা আর বাড়েনি। ফলে ৩-১ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে রোনাল্ড কুমানের দল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X