বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

কুরাসাওকে হারিয়ে ইতিহাস আইভরি কোস্টের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৮:১৪ এএম
প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে আইভরি কোস্ট। ছবি: ইন্টারনেট

উত্তর আমেরিকা বিশ্বকাপে নতুন ইতিহাস লিখল আইভরি কোস্ট। নবাগত কুরাসাওয়ের রূপকথা থামিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকান পরাশক্তিরা।

ফিলাডেলফিয়ায় বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুরাসাওকে ২-০ গোলে হারিয়েছে তারা। দলের ঐতিহাসিক জয়ে জোড়া গোল করে নায়ক বনে গেছেন ফরোয়ার্ড নিকোলাস পেপে।

এই জয়ের ফলে ‘ই’ গ্রুপে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করল আইভরি কোস্ট। এর আগে ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত টানা তিন আসরে অংশ নিলেও প্রতিবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল তাদের।

আইভরি কোস্টের সমান ৬ পয়েন্ট নিয়েও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইউলিয়ান নাগেলসমানের জার্মানি। গ্রুপের অন্য ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চমক দেখালেও ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে একুয়েডর। তবে সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দলের একটি হিসেবে একুয়েডরও পৌঁছে গেছে শেষ বত্রিশে।

অন্যদিকে, জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর একুয়েডরকে গোলশূন্য ড্রয়ে রুখে দেওয়া কুরাসাও মাত্র ১ পয়েন্ট নিয়ে বিদায় নিল আসর থেকে।

ম্যাচের প্রথমার্ধের খেলা ছিল অনেকটাই নিষ্প্রাণ। বলের নিয়ন্ত্রণে আইভরি কোস্ট আধিপত্য দেখালেও আক্রমণে তেমন ধার ছিল না। অন্যদিকে কুরাসাও-ও উল্লেখযোগ্য কোনো আক্রমণ শাণাতে পারেনি। প্রথমার্ধে দুই দলই মাত্র একটি করে শট পোস্টে রাখতে পেরেছিল।

তবে সপ্তম মিনিটে কুরাসাওয়ের রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়ে লিড নেয় আইভরি কোস্ট। বাম দিকের বক্সের বাইরে প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে বল পান ইয়ান ডায়মন্ড। বাইলাইনের একটু ওপর থেকে তাঁর নিখুঁত কাটব্যাকে চমৎকার ট্যাপে বল জালে জড়ান নিকোলাস পেপে। ৩৯তম মিনিটে কুরাসাওয়ের তাহিথ চং দূরপাল্লার শট নিলেও তা লক্ষ্যের বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুটা ঢিমেতালে হলেও সময় বাড়ার সাথে সাথে আক্রমণের ধার বাড়ায় আইভরি কোস্ট। ৫৩তম মিনিটে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন ফ্রাঙ্ক কেসিয়ে। বক্সের ওপর থেকে তাঁর নেওয়া শট ডিফেন্ডারের গায়ে লেগে কর্নার হলে রক্ষা পায় কুরাসাও।

ম্যাচের ৬৪তম মিনিটে সাঙ্গারের রক্ষণ চেরা পাসে বল পান নিকোলাস পেপে। কুরাসাওয়ের ডিফেন্ডার স্লাইড করেও বলের নাগাল পাননি। চমৎকার এক বাঁ পায়ের কোণাকুণি শটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন পেপে। একুয়েডর ম্যাচে ১৫টি সেভ করা কুরাসাও গোলরক্ষক ইলয় রুম ঝাঁপালেও এবার আর বল আটকাতে পারেননি।

শেষের দিকে আইভরি কোস্টের ওয়াহির একটি আক্রমণ রুখে দিয়ে গোলরক্ষক রুম কিছুটা ঝলক দেখালেও ততক্ষণে কুরাসাওয়ের বিদায় নিশ্চিত হয়ে গেছে। শেষ বাঁশি বাজতেই প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার উল্লাসে মেতে ওঠে আইভরি কোস্ট।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

X