মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মাঠে নেমে কাঁদলেন নেইমার, ছেলের সঙ্গে আবেগঘন মুহূর্ত

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০১:৪৮ পিএম
মাঠে নেমে কাঁদলেন নেইমার, ছেলের সঙ্গে আবেগঘন মুহূর্ত

দীর্ঘ ৯৮১ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ব্রাজিল জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন নেইমার। তার প্রত্যাবর্তন ঘিরে ম্যাচ শুরুর আগেই ছিল ব্যাপক উন্মাদনা। ব্রাজিলের বেঞ্চের সামনে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ফটোগ্রাফার, সবার ক্যামেরার লেন্স ছিল এক ব্যক্তির দিকে—নেইমার।

অবশেষে ম্যাচের ৭৫তম মিনিটে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। অ্যাসিস্ট্যান্ট রেফারির বোর্ডে বদলির সংকেত উঠতেই গ্যালারি জুড়ে শুরু হয় উল্লাস। ম্যাথিউস কুনহার পরিবর্তে মাঠে নামেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার।

যদিও মাঠে নেমে বড় কোনো প্রভাব ফেলতে পারেননি তিনি। তবে ততক্ষণে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকা ব্রাজিল জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নেইমার ছুটে যান গ্যালারির দিকে, যেখানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা।

সেই মুহূর্তে নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি এই তারকা ফুটবলার। ক্যামেরায় ধরা পড়ে তার অশ্রুসিক্ত মুখ। গ্যালারিতে ছিলেন তার স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি, যিনি বর্তমানে তাদের সন্তানের অপেক্ষায় রয়েছেন। এছাড়া উপস্থিত ছিলেন নেইমারের বড় ছেলে, ১৪ বছর বয়সী ডেভি লুকাও।

এক আবেগঘন ঘটনায় নিরাপত্তাকর্মীরা প্রথমে ডেভি লুকাকে নেইমারের কাছে যেতে বাধা দেন। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি বাবার কাছে পৌঁছাতে সক্ষম হন। বাবা-ছেলের উষ্ণ আলিঙ্গনে সৃষ্টি হয় আবেগময় পরিবেশ, যা উপস্থিত দর্শকদেরও স্পর্শ করে।

ম্যাচ শেষে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে নেইমার বলেন, খেলা শেষ হওয়ার পর আমি আবেগে ভেসে গিয়েছিলাম। পরিবারের সঙ্গে দেখা করার পর সবাই কাঁদছিল, হাসছিল, আনন্দে লাফাচ্ছিল। এটি ছিল নানা অনুভূতির এক অসাধারণ মুহূর্ত।

নেইমার আরও বললেন, ‘সত্যিকারের কৃতজ্ঞতার মুহূর্ত। আমার লক্ষ্য ছিল বিশ্বকাপে খেলা, জাতীয় দলে ফেরা, এই জার্সি পরা। আমি এখানে থাকতে ভালোবাসি, ব্রাজিল জাতীয় দলের জার্সি পরতে ভালোবাসি।’

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নেইমার বলেন, আমি ব্রাজিলিয়ান সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। তাদের ভালোবাসা ও সমর্থন আমাকে সবসময় শক্তি দিয়েছে। এখানে আসা সহজ ছিল না, কিন্তু আমরা পেরেছি।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X