মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১১:৩১ এএম
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস রচনা করেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে বাফানা বাফানারা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পরাজয়ের পর ঘুরে দাঁড়িয়ে শেষ ৩২-এ পৌঁছানো দলটির জন্য এটি একটি স্মরণীয় অর্জন।

বৃহস্পতিবার (২৫ জুন) মেক্সিকোর মন্তেরেইয়ে অনুষ্ঠিত ম্যাচে ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় ২০১০ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে প্রথমার্ধে বেশ কয়েকটি পরিষ্কার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় দক্ষিণ কোরিয়া। একইভাবে দক্ষিণ আফ্রিকাও কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করে।

স্কোরলাইন খুলতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং মিন। কিন্তু তাতেও ম্যাচের চিত্র বদলাতে পারেনি এশিয়ার দলটি।

ম্যাচের ৬৩তম মিনিটে দক্ষিণ আফ্রিকার জয়সূচক গোলটি করেন থাপেলো মাসেকো। সেপাং মোরেমির ক্রস থেকে দারুণ ফিনিশে বল জালে জড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দেন তিনি।

শেষ দিকে, সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালায় দক্ষিণ কোরিয়া। কিন্তু রক্ষণভাগ ও গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসের দৃঢ়তায় লিড ধরে রাখে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাফানা বাফানারা।

এই জয়ের ফলে বিশ্বকাপের নকআউট পর্বে খেলার স্বপ্ন পূরণ হয়েছে দক্ষিণ আফ্রিকার। আগামী ২৯ জুন রাত ১টায় শেষ ৩২-এর ম্যাচে সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে তারা।

অন্যদিকে, গ্রুপ পর্বে নিজেদের আধিপত্য বজায় রেখেছে মেক্সিকো। তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে স্বাগতিকরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X