মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ড্রেসিং রুমে শান্তির বার্তা রেখে বিশ্বকে বার্তা দিল ইরান

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১০:৩১ এএম
ড্রেসিং রুমে শান্তির বার্তা রেখে বিশ্বকে বার্তা দিল ইরান

বিশ্বকাপের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেসের একটি স্টেডিয়ামের ড্রেসিং রুমে হাতে লেখা একটি আবেগঘন বার্তা রেখে গেছে ইরান জাতীয় ফুটবল দল। বার্তাটিতে বিশ্বজুড়ে শান্তি, পারস্পরিক সম্মান এবং বন্ধুত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ফেব্রুয়ারিতে মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে সংঘটিত হামলায় নিহতদের স্মরণ করা হয়।

ইরানি খেলোয়াড়রা তাদের বার্তায় উল্লেখ করেন, হাজার বছরের পুরনো পারস্য সভ্যতা থেকে আধুনিক ইরান পর্যন্ত দেশের চেতনা ও দৃঢ়তা অটুট রয়েছে। তারা বলেন, গর্বের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে এসে সম্মানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং একই মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছেন।

বার্তায় লস অ্যাঞ্জেলেসের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানানো হয় এবং বিশ্বকাপে তাদের প্রতি সমর্থন দেওয়া ইরানিদের প্রতি ধন্যবাদ প্রকাশ করা হয়।

বার্তাটিতে ‘১৬৮’ এবং ‘মিনাব’ শব্দগুলোও ছিল, যা মিনাব শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের (যাদের বেশিরভাগই শিশু) সংখ্যার স্মরণে ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এর আগে টুর্নামেন্ট শুরুর আগে ইরান দলের খেলোয়াড়রা ‘১৬৮’ লেখা ব্যাজ পরে মাঠে নামেন।

এদিকে বিশ্বকাপের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে ভিসা, নিরাপত্তা ও যাতায়াত সংক্রান্ত জটিলতায় পড়ে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের ফলে দলের একাধিক সহকারী স্টাফকে যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়া এবং টিকিট বরাদ্দ বাতিলের মতো ঘটনাও ঘটেছে।

এর ফলে ইরান দল তাদের মূল ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিহুয়ানা শহরে নিয়ে যায় এবং সফরের সময় তাদের কঠোর ভ্রমণ বিধিনিষেধের মধ্যে থাকতে হচ্ছে। নিয়ম অনুযায়ী, তারা ম্যাচের একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারে এবং ম্যাচের দিনই দেশ ছাড়তে বাধ্য।

এই পরিস্থিতিতে ইরানের প্রধান কোচ তাদেরকে সবচেয়ে বঞ্চিত দল হিসেবে উল্লেখ করেছেন।

খেলার আগে যুক্তরাষ্ট্রের এক নিরাপত্তা কর্মকর্তা অভিযোগ করেন যে, আইআরজিসির সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে এমন একজন ব্যক্তি নিজেকে ইরান ফুটবল ফেডারেশনের প্রধান হিসেবে পরিচয় দিয়ে দলটির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন। তবে ইরান ফুটবল ফেডারেশন এসব অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে এবং টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে দাবি করে।

এদিকে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক জানিয়েছেন, ইরানের পরবর্তী ম্যাচের ভ্রমণসূচি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৭ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হবে ইরান। নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X