মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ভিনিসিউস ঝলকে স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ সেরা ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৭:৫৫ এএম
নকআউট পর্বে পা রেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ছবি : ইন্টারনেট

প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে জোড়া গোল করলেন ভিনিসিউস জুনিয়র। সেই সঙ্গে প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরলেন তারকা ফরোয়ার্ড নেইমার। ভিনিসিউসের দারুণ ছন্দে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে পা রেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ফ্লোরিডায় অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলের হয়ে অন্য গোলটি করেন মাতেউস কুইয়া। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে রাউন্ড অব ৩২-এ উঠেছে সেলেসাওরা।

গ্রুপের অন্য ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারিয়েছে মরক্কো। তাদের পয়েন্টও ব্রাজিলের সমান ৭ হলেও গোল পার্থক্যে দ্বিতীয় হয়ে নকআউটে গেছে আফ্রিকার দলটি। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা স্কটল্যান্ডের সামনে সেরা আটটি ‘তৃতীয় দল’ হিসেবে নকআউটে যাওয়ার সম্ভাবনা টিকে রয়েছে। অন্যদিকে, সব ম্যাচ হেরে বিদায় নিয়েছে হাইতি।

পুরো ম্যাচে ৫৪ শতাংশ বল দখলে রেখে স্কটল্যান্ডের গোলমুখে ২১টি শট নেয় ব্রাজিল, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে স্কটল্যান্ডের ১৪টি শটের ৫টি লক্ষ্যে ছিল।

ম্যাচের ৭ম মিনিটে স্কটিশ ডিফেন্ডার স্কট ম্যাকেনার ভুলের সুযোগে বল পেয়ে ফাঁকা জালে বল পাঠান ভিনিসিউস (১-০)। এই গোলের মাধ্যমে ব্রাজিলের পঞ্চম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করার কীর্তি গড়েন তিনি। (এর আগে ১৯৭০ সালে জাইরজিনিয়ো, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদো ও রিভালদো এই কীর্তি গড়েছিলেন এবং প্রতিবারই ব্রাজিল শিরোপা জিতেছিল)।

২২তম মিনিটে ভিনিসিউস দ্বিতীয়বার বল জালে পাঠালেও ফাউলের কারণে ভিএআর তা বাতিল করে দেয়।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারেসের ক্রসে স্কটিশ গোলরক্ষকের ভুল সিদ্ধান্তের সুযোগ নিয়ে হেডে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিউস। চলতি বিশ্বকাপে এটি তার চতুর্থ গোল।

৬০তম মিনিটে গিমারেসের পাস থেকে ব্যবধান ৩-০ করেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড মাতেউস কুইয়া।

ম্যাচের ৭৬তম মিনিটে কুইয়ার বদলি হিসেবে মাঠে নামেন রেকর্ড গোলদাতা নেইমার। এর মাধ্যমে দীর্ঘ ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন এই তারকা।

ম্যাচের শেষভাগে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন ভিনিসিউস, তবে স্কটিশ গোলরক্ষক তা নস্যাৎ করে দেন। অন্যদিকে স্কটল্যান্ডের স্কট ম্যাকটমিনের কয়েকটি দারুণ প্রচেষ্টা দক্ষতার সাথে প্রতিহত করে ক্লিনশিট ধরে রাখেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X