মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

গ্রুপ সেরা হয়ে নকআউটে সুইজারল্যান্ড, হারলেও ইতিহাস গড়ে সঙ্গী কানাডা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৭:১৮ এএম
গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। ছবি : ইন্টারনেট

ইয়োহান মানজাবি ও রুবেন ভার্গাসের দারুণ পারফরম্যান্সে কানাডাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। অন্যদিকে সুইজারল্যান্ডের কাছে ম্যাচটি হারলেও, সহ-আয়োজক হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে পা রেখে ইতিহাস গড়েছে কানাডা।

বুধবার ভ্যাঙ্কুভারে ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডের রোমাঞ্চকর ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায় সুইসরা। ম্যাচের সবকটি গোলই আসে দ্বিতীয়ার্ধে। সুইজারল্যান্ডের হয়ে গোল দুটি করেন রুবেন ভার্গাস ও ইয়োহান মানজাবি। কানাডার হয়ে একমাত্র ব্যবধান কমানো গোলটি করেন প্রমিস ডেভিড।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে মেতে ওঠে। ১১তম মিনিটে সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোর ওয়ান-অন-ওয়ান শট রুখে দেন কানাডিয়ান গোলরক্ষক মাক্সিম ক্রেপো। এর কিছুক্ষণ পর মানজাবির একটি আক্রমণ নসাৎ করে দেন কানাডার রক্ষণভাগ। পাল্টা আক্রমণে ৩৩ ও ৪১তম মিনিটে কানাডার ল্যারিনের দুটি দারুণ প্রচেষ্টা রুখে দিয়ে সুইজারল্যান্ডের ডেডলক বজায় রাখেন গোলরক্ষক গ্রেগর কোবেল।

বিরতির পরপরই লিড নেয় সুইজারল্যান্ড। ডান দিক থেকে মানজাবির পাসে নিচু শটে লক্ষ্যভেদ করেন রুবেন ভার্গাস। এর ঠিক দুই ম্যাচ পরই (৫৭তম মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন মানজাবি। এমবোলোর পাস থেকে জোরাল শটে বল জালে জড়ান আগের ম্যাচেও জোড়া গোল করা এই ২০ বছর বয়সী তরুণ।

দুই গোল খাওয়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে কানাডা। ৭৫তম মিনিটে বদলি নামার ঠিক পরের মিনিটেই সালিবার পাস থেকে দারুণ এক ভলিতে কানাডার পক্ষে ব্যবধান কমান প্রমিস ডেভিড। শেষ দিকে সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সুইস গোলরক্ষক কোবেলের দেয়াল ভাঙতে পারেনি জেসি মার্শের দল।

ম্যাচে বল দখল কিংবা আক্রমণে দুই দলই ছিল সমানে সমান। সুইজারল্যান্ড ৫৫ শতাংশ বল দখলে রেখে ৬টি শটের ৪টি লক্ষ্যে রাখে, যার দুটি গোল। অন্যদিকে কানাডা ১৩টি শট নিয়ে ৭টিই লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

এর আগে দুইবার বিশ্বকাপ অংশ নিয়ে নিজেদের খেলা ৬টি ম্যাচের সবকটিতেই হেরেছিল কানাডা। তবে এবার নিজেদের ঘরের মাঠের আসরে যেন নতুন এক কানাডাকে দেখল ফুটবল বিশ্ব। প্রথম ম্যাচে বসনিয়ার সাথে ১-১ ড্রয়ে ঐতিহাসিক প্রথম পয়েন্ট, দ্বিতীয় ম্যাচে কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথম জয় এবং সর্বশেষ সুইজারল্যান্ডের কাছে হারলেও ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে প্রথমবারের মতো নকআউট পর্বের টিকিট নিশ্চিত করলো তারা।

একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। সেরা তৃতীয় স্থানাধিকারী ৮টি দলের একটি হিসেবে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা টিকে রয়েছে তাদের। অন্যদিকে ১ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কাতার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X