মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ভিডিও দেখেও গোল চেনা দায়! আত্মঘাতী গোলে পর্তুগালের হালি পূরণ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১২:৪১ এএম
আপডেট : ২৪ জুন ২০২৬, ০১:৪৪ এএম
পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচে ৬০ মিনিটে বলের জন্য গোলরক্ষক আবদুভোহিদ নেমাতভ ও ক্রিশ্চিয়ানো রোনালদোর তীব্র লড়াই - gramerkagoj.com

চলতি বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে গোল উৎসব থামছেই না পর্তুগালের। প্রথমার্ধের ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়র্র্ধেও আক্রমণের ধার বজায় রেখেছে সিআরসেভেনের দল। ম্যাচের ৬০ মিনিটে এক অদ্ভুত ও নাটকীয় গোল পায় পর্তুগাল। তবে গোলটি কার, তা নিখুঁত প্রযুক্তির ভিডিও রিপ্লে দেখেও মেলানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত সেটি উজবেক গোলরক্ষক আবদুভোহিদ নেমাতভের আত্মঘাতী গোল হিসেবে গণ্য হলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

৬০ মিনিটের সেই জটলা ও ধোঁয়াশা

উজবেক গোলরক্ষক আবদুভোহিদ নেমাতভের আত্মঘাতী গোলের পর বল জাল থেকে কুড়িয়ে নেওয়ার দৃশ্য | ছবি : এএফপি ম্যাচের বয়স তখন ঠিক ৬০ মিনিট। উজবেকিস্তানের ওপর চাপ সৃষ্টি করে একটি কর্নার আদায় করে নেয় পর্তুগাল। কর্নার থেকে উড়ে আসা বলটি উজবেকিস্তানের ডি-বক্সের ঠিক মাঝখানে পড়ে। বলটিকে ক্লিয়ার করতে উজবেক ডিফেন্ডাররা এবং জালে জড়াতে ক্রিশ্চিয়ানো রোনালদো একযোগে ঝাঁপিয়ে পড়েন।

মুহূর্তের মধ্যে তৈরি হয় এক তুমুল জটলা। বলটি রোনালদো এবং উজবেকিস্তানের এক ডিফেন্ডারের গা ছুঁয়ে গোললাইনের দিকে ধেয়ে যায়। সেখানে বল ফেরানোর শেষ চেষ্টা করতে গিয়ে উজবেক গোলকিপার আবদুভোহিদ নেমাতভ (Abduvohid Nematov) নিজের অজান্তেই বল জালে ঠেলে দেন।

খালি চোখে গোলটি কার, তা বোঝা একদমই অসম্ভব ছিল। এমনকি গোল উদযাপনের পর যখন জায়ান্ট স্ক্রিনে ভিডিও রিপ্লে দেখা যাচ্ছিল, তখনও ধারাভাষ্যকার ও দর্শকদের পক্ষে নিশ্চিত হওয়া কঠিন ছিল যে বলটি শেষ স্পর্শ কে করেছিলেন। তবে সব ধোঁয়াশা কাটিয়ে অফিশিয়ালভাবে এটিকে গোলরক্ষক নেমাতভের আত্মঘাতী গোল হিসেবে ঘোষণা করা হয়।

থামতে নারাজ পর্তুগাল, লক্ষ্য আরও গোল!

ম্যাচে ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়ে জয় যখন শতভাগ নিশ্চিত, তখনও কিন্তু পর্তুগালের আক্রমণে কোনো ঢিলেমি দেখা যাচ্ছে না। মাঠের পজিশন, পাসিং নিখুঁত রাখা এবং একের পর এক উইং পরিবর্তনের যে ধাঁচ রোনালদোরা দেখাচ্ছেন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে—পর্তুগাল এখানেই থামতে নারাজ। তারা গোলের ব্যবধান আরও বড় করতে চায়। অন্যদিকে রক্ষণ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে বিশ্বকাপের নবাগত দল উজবেকিস্তান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X