মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

হুলিয়ান আলভারেজ আতলেতিকো মাদ্রিদ ছাড়ছেন

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০২:৫০ পিএম
হুলিয়ান আলভারেজ আতলেতিকো মাদ্রিদ ছাড়ছেন। ছবি : রয়টার্স

বিশ্বকাপের উত্তাপের মাঝেই ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে বড় আলোচনার জন্ম দিয়েছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করে তিনি জানিয়ে দিয়েছেন, নিজের “স্বপ্নপূরণ” করতে এবার নতুন চ্যালেঞ্জ নিতে চান তিনি।

২৬ বছর বয়সী এই স্ট্রাইকারের এমন মন্তব্যের পর ইউরোপের ট্রান্সফার বাজারে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন। ইতিমধ্যেই দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা এবং প্যারিস সেন্ট-জার্মেইন তাকে দলে ভেড়ানোর দৌড়ে নেমেছে।

অন্যদিকে স্প্যানিশ লা লিগার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সম্প্রতি আলভারেজের জন্য প্রায় ১৫০ মিলিয়ন ইউরোর একটি বিশাল প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে আতলেতিকো মাদ্রিদ।

বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিশ্বকাপ মিশনে ব্যস্ত আছেন আলভারেজ। গোড়ালির চোট কাটিয়ে ফিরলেও প্রথম দুই ম্যাচে তাকে মূল একাদশে নয়, বদলি হিসেবে খেলতে দেখা গেছে।

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা মন্তব্য করেন তিনি। আলভারেজ বলেন, ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তার মতে, এখন সবার জন্যই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে একটি নতুন দলবদল।

তিনি আরও বলেন, তিনি নিজের স্বপ্ন পূরণ করতে চান এবং সময় উপযোগী সিদ্ধান্ত নিতে চান, যদিও এখনো টুর্নামেন্টের মাঝামাঝি এই বিষয় নিয়ে কথা বলা কঠিন।

আলভারেজ ২০২৪ সালের গ্রীষ্মকালীন ট্রান্সফারে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে প্রায় ৮১.৫ মিলিয়ন পাউন্ডে আতলেতিকোতে যোগ দেন। এর আগে তিনি ছিলেন আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের প্রতিভাবান ফরোয়ার্ড।

আতলেতিকোর হয়ে এখন পর্যন্ত ১০৬ ম্যাচে তিনি ৪৯ গোল এবং ১৭ অ্যাসিস্ট করেছেন। লা লিগায় প্রথম মৌসুমেই ১৭ গোল করে নজর কাড়লেও সদ্য সমাপ্ত মৌসুমে তিনি তুলনামূলকভাবে কম ফর্মে ছিলেন—মাত্র ৮ গোল করেন।

তবে ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে তিনি ছিলেন ভিন্ন রূপে। ১০ গোল করে দলকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন আলভারেজ। যদিও শেষ পর্যন্ত আর্সেনালের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আতলেতিকো মাদ্রিদ।

এখন প্রশ্ন একটাই—আলভারেজের পরবর্তী গন্তব্য কি বার্সেলোনা, পিএসজি, নাকি নতুন কোনো ইউরোপিয়ান জায়ান্ট?

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X