মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ কিভাবে দেখবেন?

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ কিভাবে দেখবেন?

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনা বরাবরই চোখে পড়ার মতো। বিশেষ করে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ম্যাচ হলে ভক্ত-সমর্থকদের আগ্রহ ও উত্তেজনা কয়েকগুণ বেড়ে যায়।

বিশ্ব ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল বুধবার (১৭ জুন) সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে ইতোমধ্যে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

বাংলাদেশের দর্শকরা ঘরে বসেই টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও দেশের জনপ্রিয় ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস এবং সময় টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব অর্জনের মাধ্যমে চ্যানেলগুলো বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখার সুযোগ করে দিয়েছে দর্শকদের জন্য।

শুধু টেলিভিশনেই নয়, স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। তবে এজন্য নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে।

মোবাইল ও স্মার্ট ডিভাইসে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করা যাবে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মের মাধ্যমে।

বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে দেশের বিভিন্ন শহর, উপজেলা এবং পাড়া-মহল্লায় বড় পর্দায় ম্যাচ দেখানোর আয়োজন করা হয়েছে। ফলে বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ ঘিরে তাই এখন থেকেই উত্তেজনায় অপেক্ষা করছেন কোটি কোটি সমর্থক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X