মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’: নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

ক্রীড়া েডস্ক :
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৯:২৫ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৬, ১২:২৫ এএম
ছবি-সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের শুরুটা মোটেই আশানুরূপ হয়নি। গ্রুপ ‘সি’- এর প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে সেলেসাওরা।

মাঠের এই নড়বড়ে পারফরম্যান্সের মধ্যেই এবার মাঠের বাইরে থেকে এলো এক অদ্ভুত ও আতঙ্কের খবর। ব্রাজিলেরই এক নারী ভবিষ্যদ্বক্তা (গণক) দাবি করেছেন, আগামী ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন ভিনগ্রহবাসীরা (এলিয়েন) আক্রমণ করতে পারে, যা ব্রাজিলের বিশ্বকাপ অভিযানকে পুরোপুরি বিপর্যস্ত করে দেবে!

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুসারীদের উদ্দেশে কান্নাভেজা কণ্ঠে ভো বাহিয়ানা নামের ওই নারী গণক বলেন, ‘বন্ধুরা, আমার এটা বলতেই হচ্ছে যে, আমি স্বপ্নে দেখেছি ভিনগ্রহবাসীরা মিয়ামির স্টেডিয়ামে হানা দিয়েছে।

আমি পরিষ্কার দেখেছি, প্রথম যে মহাকাশযানটি এসেছিল, সেটি মাঠ থেকে খেলোয়াড়দের অপহরণ করে নিয়ে যাচ্ছে। এমনকি যানটি যখন আকাশের দিকে উঠছিল, তখন আমিও সেটির ভেতরে বন্দি ছিলাম। এর কিছুক্ষণ পর আরও বিশাল একটি বড় আকৃতির মহাকাশযান আসে এবং স্টেডিয়ামে থাকা হাজার হাজার দর্শককে তুলে নিয়ে যায়। নিজের এই দুঃস্বপ্ন নিয়ে রীতিমতো আতঙ্কিত বাহিয়ানা।

তিনি আরও বলেন, ‘চারিদিকে শুধু মানুষের চিৎকার, কান্না আর হাহাকার দেখেছি আমি। সত্যি বলতে, আমি ভীষণ ভয় পেয়েছি কারণ এই একই স্বপ্ন আমি দ্বিতীয়বারের মতো দেখলাম। আমার মন বলছে, আগামী ২৪ জুন মিয়ামির ওই স্টেডিয়ামে খুব ভয়ানক কিছুই ঘটতে যাচ্ছে।’

উল্লেখ্য, আগামী ২৪ জুন দিনগত রাত ৪টায় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ব্রাজিল ও স্কটল্যান্ডের।

আগের ম্যাচগুলোতে গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় থাকায়, এই ম্যাচটিতেও স্টেডিয়ামে কানায় কানায় দর্শক পূর্ণ থাকবে বলে আশা করা হচ্ছে। তবে মাঠের ফুটবলের চেয়ে এখন এই রহস্যময় ও অদ্ভুত ভবিষ্যদ্বাণী নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা বেশি চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X