মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

যে দেশে পুরুষ সংকটে ‘স্বামী ভাড়া’ করছেন নারীরা!

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:২৫ এএম
যে দেশে পুরুষ সংকটে ‘স্বামী ভাড়া’ করছেন নারীরা!

ইউরোপের দেশ লাটভিয়ায় ক্রমেই প্রকট হয়ে উঠছে লিঙ্গ বৈষম্যের এক ভিন্ন চিত্র। সেখানে পুরুষের তুলনায় নারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ায় অনেক বিবাহযোগ্য নারী উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে দৈনন্দিন কাজ থেকে শুরু করে গৃহস্থালির বিভিন্ন দায়িত্ব পালনের জন্য জনপ্রিয় হয়ে উঠছে ‘স্বামী ভাড়া’ পরিষেবা।

দ্য নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় লাটভিয়ায় নারী-পুরুষের অনুপাতের পার্থক্য অনেক বেশি। দেশটিতে বর্তমানে পুরুষের তুলনায় প্রায় ১৫ দশমিক ৫ শতাংশ বেশি নারী রয়েছে, যা ইউরোপীয় গড় ব্যবধানের প্রায় তিন গুণ।

এ কারণে শুধু বিয়ের ক্ষেত্রেই নয়, সামাজিক জীবনেও পুরুষের অভাব স্পষ্ট হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে একজন পুরুষ একসঙ্গে ১০ থেকে ১২টি পর্যন্ত বিয়ের প্রস্তাব পাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লাটভিয়ায় শুধু তরুণদের মধ্যেই নয়, বয়স্ক জনগোষ্ঠীতেও নারী-পুরুষের অনুপাতের বড় পার্থক্য দেখা যায়। ৬৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় প্রায় তিন গুণ বেশি।

দেশটির কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন পেশায়ও নারীদের আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে। অনেক কর্মজীবী নারী জানিয়েছেন, কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে পুরুষের স্বল্পতা এখন বাস্তব সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

একজন তরুণ পেশাজীবী জানান, তার প্রায় সব সহকর্মীই নারী। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ইতিবাচক হলেও দেশের বর্তমান লিঙ্গ ভারসাম্য ভবিষ্যতের জন্য উদ্বেগের কারণ।

ওই অফিসেরই এক নারীকর্মীকে উদ্ধৃত করে ‘ নিউইয়র্ক পোস্ট’ লিখেছে, আমার অনেক সহকর্মী রয়েছেন, যারা পুরুষবন্ধুর জন্যই বিদেশ ভ্রমণে যাচ্ছেন।

এখানেই সমস্যার শেষ নয়, এখন পুরুষ সঙ্গীর অনুপস্থিতিতে বহু লাটভিয়ান নারী এমন পরিষেবার দিকে ঝুঁকছেন, যেখানে পুরুষকর্মীদের ভাড়া দেওয়া হয়।

তারা বলছেন, বাড়ির এমন অনেক কাজ থাকে যা এত দিন নারীরা করেননি বা করতে হয়নি। যেমন মিস্ত্রি, বাড়ি রঙ করার লোক, জিনিসপত্র মেরামতের কর্মী।

চাহিদা যেখানে যোগান তো সেখানে থাকবেই। ইতোমধ্যে বেশ কয়েকটি ই-কমার্স সংস্থা পুরুষদের নিয়োগ করেছে। মোটা অঙ্কের অর্থ নিচ্ছেন তারা। কাজ বাড়ি বাড়ি ঘুরে কাঠের কাজ করা, জিনিসপত্র মেরামত করা থেকে বৈদ্যুতিন সরঞ্জাম ইনস্টলেশনে সহায়তা করা।

এর মধ্যে আরও একটি পরিষেবা তুমুল জনপ্রিয়তা পেয়েছে লাতভিয়ায়। সেটা হল অনলাইনে অথবা দূরভাষের মাধ্যমে ‘এক ঘণ্টার জন্য স্বামী ভাড়া’!

ওই সংস্থা চাহিদা অনুযায়ী পুরুষদের পাঠাচ্ছেন। তারা গিয়ে বাড়ি রঙ করা থেকে শোয়ার ঘরের পর্দা ঠিক করা, পোষ্যকে দেখভাল সবটাই ‘বাড়ির কর্তার মতো’ করে দিচ্ছেন।

এবার প্রশ্ন হলো কেন এই লিঙ্গ অসাম্য? কী ভাবে তৈরি হল? লাটভিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, সামাজিক কারণ তো রয়েছেই। তবে বড় কারণ হল পুরুষদের দৈনন্দিন অভ্যাস।

গবেষণায় দেখা গেছে, লাটভিয়ায় পুরুষদের আয়ুষ্কাল কম। সে জন্য দায়ী করা হয়েছে ধূমপানের উচ্চ হার এবং জীবন-যাপনে শৃঙ্খলার অভাবকে।

একটি সমীক্ষায় দেখে গেছে, লাটভিয়ার ৩১ শতাংশ পুরুষ অতিরিক্ত ধূমপান করেন। সেখানে মাত্র ১০ শতাংশ নারী ধূমপান করেন। তা ছাড়াও ওই পুরুষদের ওজন অতিরিক্ত হয়। জীবনযাত্রায় শৃঙ্খলা না থাকায় বেশির ভাগই স্থূলকায়। তাই অসুখ-বিসুখও বেশি।

‘স্বামী ভাড়া’ পরিষেবা শুধু লাটভিয়াতেই সীমাবদ্ধ নয়। ইউরোপের আরও কয়েকটি দেশেও ‘রেন্ট মাই হ্যান্ডি হাজব্যান্ড’ ধরনের সেবা চালু হয়েছে। এসব প্রতিষ্ঠানে গৃহস্থালির বিভিন্ন কাজের জন্য ঘণ্টা বা দিনভিত্তিক পুরুষ কর্মী ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X