মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সংস্কারের অভাবে অযত্ন-অবহেলায় অস্তিত্ব সংকটে ২১ প্রত্নতত্ব স্থাপনা

টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ)
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৯:২০ এএম
সংস্কারের অভাবে অযত্ন-অবহেলায় অস্তিত্ব সংকটে ২১ প্রত্নতত্ব স্থাপনা। ছবি: প্রতিনিধি

ইতিহাস, ঐতিহ্য ও পুরাকীর্তি সমৃদ্ধ জনপদ জেলার নাম ঝিনাইদহ। অঞ্চলটির বিভিন্ন স্থানে রয়েছে বেশকিছু ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। কালীগঞ্জের প্রাচীন মসজিদ,এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ,নলডাঙ্গা রাজবাড়ী, ঢোল সমুদ্র দীঘি,গাজী-কালু-চম্পাবতী মাজার,গাজী কালু, চম্পাবতির মাজার,জঙ্গল পীরের দরগা,কৃষক আন্দোলনের নেত্রী ইলা মিত্র ও গণিতবিদ কেপি বসুর বসতভিটাসহ শতাব্দী প্রাচীন স্থাপনা রয়েছে ঝিনাইদহ জেলায়।

জেলার প্রাচীন ও ঐতিহাসিক ২১টি প্রত্নতাত্ত্বিক স্থাপনাকে গেজেটভুক্ত করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।কিন্তু সংরক্ষণ ও তদারকির অভাবে এসব স্থাপনা এখন অস্তিত্ব সংকটে পড়েছে।প্রত্নতত্ত্ববিদরা বলছেন, প্রাচীন ও ঐতিহাসিক এসব স্থাপনা সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন। অন্যথায় অমূল্য এসব স্থাপনার গল্প ভবিষ্যৎ প্রজন্মকে খুঁজতে হবে কেবল ইতিহাসের বইয়ের পাতায়।

ভারত সীমান্তবর্তী মহেশপুর উপজেলার খালিশপুরে রয়েছে উনিশ শতকে নির্মিত প্রাচীন নীলকুঠি ভবন। যা একসময় ঔপনিবেশিক শাসনের সাক্ষী। স্থাপনাটি ২০১২ সালের ১৪ জুন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গেজেটভুক্ত হলেও বাস্তবে রক্ষণাবেক্ষণে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি।

দক্ষিণমুখী ভবনটির দৈর্ঘ্য ১২০ ফুট, প্রস্ত ৪০ ফুট ও উচ্চতা ৩০ ফুট। দক্ষিণ দিকে প্রশস্ত বারান্দা। এটি ১২ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন। গোসল করার জন্য পাকা সিঁড়ি কপোতাক্ষ নদের তীর পর্যন্ত নামানো।নীলকুঠিতে রয়েছে একটি আম বাগান। নীলকুঠির পাশেই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মহাবিদ্যালয় ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘর। বর্তমানে কুঠিরটি জরাজীর্ণ।চুন-সুড়কি, ইট ও টালির তৈরি স্থাপনাটির ছাদ বেয়ে বৃষ্টির পানি পড়ে। দেয়ালে ধরেছে শ্যাওলা ও বড় ফাটল।সংস্কারের অভাবে কুঠিবাড়িটি এখন ধক্ষংসের দ্বারপ্রান্তে।

কালীগঞ্জ উপজেলায় রয়েছে বারো আউলিয়ার শহর বলে থাকেন বারোবাজার এলাকাটি। ইসলাম প্রচারে জন্য আউলিয়ারা এসেছিলেন এ জনপদে। প্রায় তিন বর্গকিলো মিটার এলাকা জুড়ে এখানে আছে পুরনো শহর মোহম্মদাবাদ। ১৯৯৩ সালে মাটি খুঁড়ে সন্ধান মেলে নয়টি প্রাচীন মসজিদের। এসব মসজিদ ৭০০ বছরের বেশি পুরনো।

ধারণা করা হয়, মাটির নিচে আরো কিছু মসজিদ রয়েছে। তবে এসব পুরাকীর্তির মধ্যে গোড়ার মসজিদ ও দরসবাড়ি মসজিদ রক্ষণাবেক্ষণে তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি।ইতিহাসবিদরা জানান, তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্র ১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায় জন্ম গ্রহন করেন। তিনার বাবা নগেন্দ্রনাথ সেন ছিলেন ব্রিটিশ সরকারের অধীন বাংলার এ্যাকাউন্ট্যান্ট জেনারেল।

চাকরিসূত্রে তিনি সে সময় কলকাতায় অবস্থান করছিলেন। ইলা মিত্রের জন্ম ও বেড়ে ওঠা কলকাতায় হলেও তার পৈতৃক বাড়ি শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামে। উপজেলা সদর থেকে দক্ষিণে ১৩ কিলোমিটার দূরে দোতলা বাড়িটি এখন অন্যদের দখলে রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাড়িটি বেহাল অবস্থায় পরিনত হয়েছে। ভেঙে ফেলা হচ্ছে ইটের গাঁথুনি ও ভিতগুলো। কারুকাজ খচিত বাড়িটির জানালা-দরজাসহ দেয়ালের পলেস্তার খসে পড়ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X