বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

মৌমাছি কীভাবে মধু তৈরি করে?

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৮:৫৫ এএম
মৌমাছি কীভাবে মধু তৈরি করে?

মৌমাছিকে নিয়ে ছোটবেলার পরিচিত ছড়াটি অনেকেরই মনে আছে— “মৌমাছি মৌমাছি, কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ঐ ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই।”

ছড়াটি পড়তে পড়তে অনেকের মনেই প্রশ্ন জাগে—মৌমাছি আসলে কীভাবে মধু তৈরি করে? মানুষ যে মধু সংগ্রহ করে খায়, সেটি কি মৌমাছির তৈরি, নাকি অন্য কোনো প্রক্রিয়ায় উৎপন্ন হয়?

প্রকৃতপক্ষে মৌমাছিরা নিজেদের খাদ্য হিসেবে মধু সংগ্রহ ও সংরক্ষণ করে। তারা ফুল থেকে ফুলে উড়ে বেড়িয়ে এক ধরনের মিষ্টি তরল পদার্থ সংগ্রহ করে, যাকে বলা হয় নেক্টার।

ফুলের ভেতরে থাকা এই নেক্টার মৌমাছির প্রধান খাদ্য উৎস। মৌমাছি প্রথমে নেক্টার পান করে এবং বিশেষ একটি মধু থলিতে জমা রাখে। এরপর সেই নেক্টার মৌচাকে নিয়ে আসে।

মৌচাকে আনার পর নেক্টারের মধ্যে থাকা শর্করা বা চিনির ওপর বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। মৌমাছির শরীর থেকে নিঃসৃত বিশেষ এনজাইম নেক্টারের উপাদানকে পরিবর্তন করতে সাহায্য করে।

এ সময় নেক্টারের অতিরিক্ত পানিকণা ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে বেরিয়ে যায়। ফলে তরলটি ঘন হয়ে মধুতে পরিণত হয়। পানির পরিমাণ কমে যাওয়ার কারণে মধু দীর্ঘদিন ভালো থাকে এবং সহজে নষ্ট হয় না।

মৌমাছিরা ভবিষ্যতের খাদ্য চাহিদা পূরণের জন্য মৌচাকে মধু জমা করে রাখে। বিশেষ করে যখন ফুলের প্রাপ্যতা কমে যায়, তখন এই সংরক্ষিত মধুই তাদের প্রধান খাদ্য হিসেবে কাজ করে।

প্রাকৃতিক মধু শুধু মৌমাছির খাদ্যই নয়, মানুষের জন্যও অত্যন্ত উপকারী একটি খাদ্য উপাদান। মধুতে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান পাওয়া যায়, যেমন— সেলুলোজ, ডেক্সট্রোজ, মন্টোজ, এনজাইম, ভিটামিন ও নানা খনিজ পদার্থ।

এসব উপাদান মানবদেহের শক্তি জোগাতে এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে।

মৌমাছিরা ফুলের নেক্টার সংগ্রহ করে জটিল প্রাকৃতিক ও জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে মধু তৈরি করে। এই মধুই তাদের খাদ্য হিসেবে সংরক্ষিত থাকে, যা পরবর্তীতে মানুষ সংগ্রহ করে ব্যবহার করে। প্রকৃতির এই ক্ষুদ্র প্রাণীগুলোর নিরলস পরিশ্রমের ফলই হলো পুষ্টিগুণে ভরপুর প্রাকৃতিক মধু।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

৭ বছরেও চালু হয়নি মাগুরার ট্রাক টার্মিনাল

শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে ৩টি দোয়া ও আমল

সিসি ক্যামেরা সুমাচার

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ছয় মিনিট অন্ধকারে ডুববে যে দেশ!

আবারও অশান্ত মধ্যপ্রাচ্য

কাজে মন দিন মিথুন, সতর্ক থাকুন মেষ

২ জুলাই : ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

X