বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

ব্রাজিলের রঙে রঙিন বাঁশো গ্রাম

এস আর এ হান্নান, মহম্মদপুর
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৬:৫০ এএম
ব্রাজিলের রঙে রঙিন বাঁশো গ্রাম

বিশ্বকাপের দামামা এখনো আনুষ্ঠানিকভাবে এখনো বেজে ওঠেনি। মরুর ঝড়ের দেশে কিংবা লাতিন আমেরিকার সবুজ গালিচায় ফুটবল বিশ্বকাপের বাঁশি বাজতে এখনো কয়েক দিন বাকি। ঠিক সেই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে মাগুরার মহম্মদপুর উপজেলার নিভৃত বাঁশো গ্রাম মেতে উঠেছে এক অভূতপূর্ব ফুটবলীয় বসন্তে।

বিশ্বমঞ্চের গতি আর ছন্দের জোয়ার এসে আছড়ে পড়েছে এই গ্রামীণ জনপদে। ফুটবল যেখানে শুধু খেলা নয়, এক পরম অনুভূতি, অবিচ্ছেদ্য আবেগ; তারই জীবন্ত প্রমাণ রাখলেন স্থানীয় ব্রাজিল সমর্থকরা। গ্রামের পথ ঘেঁষে আকাশ ছোঁয়া সবুজ গাছের বুকে এখন উড়ছে এক টুকরো লাতিন স্বপ্ন; ৬৫০ হাত দীর্ঘ এক বিশালাকার ব্রাজিলের পতাকা।

উপজেলার বাবুখালী ইউনিয়নের বাঁশো উত্তরপাড়া এলাকার স্থানীয় ফুটবলপ্রেমী যুবকদের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই অভাবনীয় দৃশ্যরুপ। যেন ফুটবল বিধাতা স্বয়ং তাঁর জাদুর তুলি দিয়ে পুরো গ্রামকে রাঙিয়ে দিয়েছেন সেলেসাওদের চেনা সবুজ আর হলুদের আবহে। সবুজ পাতার ব্যাকগ্রাউন্ডে এই দীর্ঘ পতাকাটি দূর থেকে দেখলে মনে হয়, কোনো এক রূপকথার নদী বয়ে চলেছে গ্রামের বুক চিরে।

এই মহাযজ্ঞের অন্যতম প্রধান সারথি এবং উদ্যোক্তা এমবি হাসান মৃধা নিজের আবেগঘন অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ব্রাজিল ফুটবল দলের প্রতি এটা আমাদের আবেগ আর ভালোবাসা। সেই গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতেই আমরা গ্রামের ভক্তরা এক সুতোয় গেঁথেছি এই উদ্যোগকে। আমরা চেয়েছি, আমাদের এই শান্ত গ্রামটিতে ফুটবল উৎসবের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ুক।

আয়োজক কমিটির অক্লান্ত কর্মী জুয়েল রানা জানালেন, এই পতাকা সৃষ্টির নেপথ্য গল্প। তিনি বলেন, ‘এটি কেবল কাপড়ের তৈরি কোনো বস্তু নয়, এটি আমাদের বিনিন্দ্র রজনীর স্বপ্ন। প্রায় ১৮ হাজার টাকা সংগ্রহ করে আমরা ১৫টি থান কাপড় কিনি। কাপড় কাটা থেকে শুরু করে দর্জির নিখুঁত সেলাই এবং শেষ পর্যন্ত বাঁশের খুঁটিতে করে তা দিগন্তজুড়ে টাঙানো-প্রতিটি ধাপে মিশে আছে আমাদের গ্রামের ব্রাজিল ভক্তদের ঘাম আর ভালোবাসা। কোনো পেশাদারিত্ব নয়, নিছক ভালোবাসার টানেই পুরো কাজটি সম্পন্ন করা হয়েছে।’

বর্তমানে বাঁশো গ্রামের তিন রাস্তার মোড় থেকে শুরু করে আজিজার মোল্যার দোকান পর্যন্ত বিস্তৃর্ণ পথজুড়ে (প্রায় ৩০০ মিটার) শোভা পাচ্ছে এই নান্দনিক পতাকা। এই দৃশ্য কেবল বাঁশো গ্রামেই সীমাবদ্ধ নেই; সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং লোকমুখে ছড়িয়ে পড়া এই খবর শুনে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত উৎসুক মানুষ ছুটে আসছেন এক নজর এই বিশাল পতাকা দেখতে। সেলফি, আড্ডা আর ফুটবল তর্কে মুখরিত হয়ে উঠছে চারপাশ। শান্ত-স্নিগ্ধ গ্রামটি রাতারাতি রূপ নিয়েছে উৎসবমূখর।

স্থানীয় বাসিন্দারা জানান, খেলাধুলাকে কেন্দ্র করে ব্রাজিল ভক্তদের এমন সৃষ্টিশীল ও ঐক্যবদ্ধ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি গ্রামীণ যুবসমাজকে যেমন মাদক বা অপসংস্কৃতি থেকে দূরে রাখে, তেমনি পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। পুরো এলাকায় এখন যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে, তা এক কথায় অনন্য।

তবে ফুটবলের এই চিরন্তন লড়াইয়ে লাতিন প্রতিবেশীদের খোঁচাখুঁচি থাকবে না, তা কি করে হয়? ব্রাজিলের এই বিশাল আয়োজনের বিপরীতে রসাত্মক জবাব দিতে ছাড়েননি স্থানীয় আর্জেন্টিনা সমর্থকেও। এক গাল হাসি নিয়ে আলবিসেলেস্তে ভক্ত নাহিদ হাসান বলেন, ‘পতাকা তারা যত বড়ই বানাক না কেন, কিংবা রাস্তা যতই রাঙাক, দিনশেষে সোনালী ট্রফিটা কিন্তু আমাদের ঘরেই যাবে! তবে স্বীকার করতেই হবে, ওদের এই আয়োজনটি আমাদের পুরো গ্রামের রূপ বদলে দিয়েছে। আমরাও এই উৎসবের অংশীদার।’

সৌহার্দ্য, মেলবন্ধন আর সুস্থ বিনোদনের এমন আবহ জানান দেয়-ফুটবল কেবল মাঠের ৯০ মিনিটের যুদ্ধ নয়, এটি মানুষকে এক করার, আনন্দ বিলিয়ে দেয়ার এক চিরকালীন মহোৎসব। মাগুরার মহম্মদপুরের এই বাঁশো গ্রাম আজ সেই উৎসবেরই এক সার্থক অগ্রদূত।

ফুটবলের ভাষা কখনো শুধু জয়-পরাজয়ের গল্প বলে না; এটি বলে মানুষের মিলনের গল্প, সম্প্রীতির গল্প, ভালোবাসার গল্প। আর সেই গল্পই যেন নতুন করে লিখছে মহম্মদপুরের বাঁশো গ্রাম। বিশ্বকাপের আগেই যেখানে ফুটে উঠেছে আবেগ, ঐক্য ও উৎসবের এক রঙিন ক্যানভাস।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

৭ বছরেও চালু হয়নি মাগুরার ট্রাক টার্মিনাল

শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে ৩টি দোয়া ও আমল

সিসি ক্যামেরা সুমাচার

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ছয় মিনিট অন্ধকারে ডুববে যে দেশ!

আবারও অশান্ত মধ্যপ্রাচ্য

কাজে মন দিন মিথুন, সতর্ক থাকুন মেষ

২ জুলাই : ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

X