সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

বকুল ফুলের সুবাসে যেন ফিরছে হারিয়ে যাওয়া বাংলার শৈশব

এস আর এ হান্নান
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৮:৫০ এএম
মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামে দুই বোন ফারহানা রাফসা ও ফারজানা রাইসা ফুলের মালা গাঁথছে। ছবি : এস আর এ হান্নান

ষড়ঋতুর রূপসী বাংলাদেশ চিরকালই রঙ-রূপ ও বৈচিত্র্যের জন্য অনন্য। ঋতু পরিবর্তনের আবর্তে এদেশের প্রকৃতি একেক সময় একেক রূপে নিজেকে মেলে ধরে। আর এই চেনা প্রকৃতির এক চিরসবুজ, স্নিগ্ধ ও নস্টালজিক অনুষঙ্গের নাম ‘বকুল’। কবি-সাহিত্যিকদের কলমে, কিংবা বিরহী গানের সুরে বকুল বারবার ফিরে এসেছে তীব্র আকুলতা নিয়ে। ‘কার লাগিয়া গাথো রে সখি বকুল ফুলের মালা’ কিংবা মেঠো সুরের ‘বকুল ফুল, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি...’ যুগ যুগ ধরে বাঙালির হৃদয়ে দোলা দিয়ে আসছে এসব গান। বকুল কেবল একটি ফুল নয়, এটি যেন এক টুকরো খাঁটি বাঙালি আবেগ, যা মিশে আছে আমাদের যাপিত জীবন ও সংস্কৃতির সাথে।

এক সময় গ্রামীণ জনপদে কিংবা শহুরে সংস্কৃতির অলিতে-গলিতেও বকুল ফুলের মালার বেশ কদর ছিল। বকুল ফুলের মালা গেঁথে গ্রামীণ হাট-বাজারে কিংবা শহরের ব্যস্ত মোড়ে বিক্রির দৃশ্য চোখে পড়তো। তরুণীদের খোঁপায় কিংবা গলায় সেই মালার সুবাস ছড়াতো এক মায়াবী আবেশ। ছেলেরাও বেসলেট পরার মতো তরে হাতে জড়িয়ে রাখতো। কালের বিবর্তন, যান্ত্রিকতার আস্রাসন আর কংক্রিটের আধুনিকতায় সেই দৃশ্য আজ প্রায় বিলুপ্ত। ফলে নতুন প্রজন্মের কাছে এই ফুল ও এর সঙ্গে জড়িয়ে থাকা আবেগও ধীরে ধীরে অপরিচিত হয়ে উঠছে।

দুই বোন ফারহানা রাফসা ও ফারজানা রাইসা ফুল কুড়াচ্ছে। ছবি : এস আর এ হান্নান

প্রকৃতির নিয়ম মেনে আজও দুপুর গড়িয়ে বিকেল হলেই বকুল গাছে কুঁড়ি মেলতে শুরু করে। সারারাত ধরে সেই কুড়ি প্রস্ফুটিত হয় অর্থাৎ ফুল ফোটে। আর ভোরের আলো ফুটতেই টুপটাপ ঝরে পড়তে থাকে বকুল ফুলঅ ভোরের স্নিগ্ধ বাতাসে বকুলতলার সেই মোহনীয় মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে যায় দূর-দূরান্তে। অতীতে গ্রামীণ জীবনে ভোরবেলা দলবেঁধে বকুলতলায় ফুল কুড়ানোর এক উৎসবমুখর প্রতিযোগিতা চলতো। পাড়ার দূরন্ত শিশুরা ঘুম থেকে উঠেই আঁচল বা ঘটি-বাটি নিয়ে ছুটতো বকুলতলার পানে। কে কার আগে কত ফুল কুড়াতে পারে, তা নিয়ে চলতো মধুর লড়াই। অথচ আজকের মুঠোফোন আর যান্ত্রিক শৈশবের ভিড়ে সেই অনাবিল আনন্দের দৃশ্য যেন মহাকালের গর্ভে হারিয়ে যেতে বসেছে।

মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামে দুই বোন ফারহানা রাফসা ও ফারজানা রাইসা ফুলের মালা গাঁথছে। ছবি : এস আর এ হান্নান

তবে আধুনিকতার এই করাল গ্রাসেও গ্রামীণ জনপদে কোথাও কোথাও এখননো বেঁচে আছে সেই চিরায়ত-শাশ্বত বাংলার রূপ। শুক্রবার (২২ মে) ভোরে মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামে দেখা মেলে তেমনই এক নস্টালজিক ও চোখ জুড়ানো দৃশ্যের। ওই গ্রামের মো. ইউসুফ আলী সরদারের দুই মেয়ে, নয় বছরের ফারহানা রাফসা এবং পাঁচ বছরের ফারজানা রাইসা এই যান্ত্রিক যুগেও প্রকৃতির সাথে গড়ে তুলেছে এক নিবিড় মিতালী।

সরেজমিনে দেখা যায়, ভোরের নরম আলো ফুটতেই দুই বোন পরম মায়ায় তাদের বাড়ির পাশেই রাস্তার ধারে বকুলতলা থেকে ঝরে পড়া ফুলগুলো পরম যতনে কুড়িয়ে তুলছে। লাল রঙের একটি বাটিতে ফুল জমিয়ে, পরম আয়েশে আম গাছের তলায় গোল বেদীতে বসে বড় বোন রাফসা সুঁই-সুতো দিয়ে মালা গাঁথছে তার ছোট বোন রাইসার জন্য। ছোট বোন রাইসাও মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে বোনের মালা গাঁথার সেই অপরূপ কারুকাজ। তাদের পরনে ছিল সাদা ডট প্রিন্টের গোলাপি রঙের ফ্রক এবং বড় বোনের মাথায় গোঁজা সাদা ও লাল ফুলের স্তবক। এই দৃশ্যটি কেবল দুই বোনের খেলার ছলে ফুল কুড়ানো আর মালা গাঁথা নয়, এটি যেন হারিয়ে যাওয়া বাঙালি সংস্কৃতির জীবন্ত এক কোলাজ, যা বুক চিরে মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের কথা। চারপাশের সবুজ প্রকৃতি, ঝরে পড়া বকুল ফুল আর দুই শিশুর নির্মল হাসি মিলিয়ে পুরো পরিবেশ যেন হয়ে উঠেছিল এক জীবন্ত লোকচিত্র।

দুই বোন ফারহানা রাফসা ও ফারজানা রাইসা ফুল কুড়াচ্ছে। ছবি : এস আর এ হান্নান

বাংলার সংস্কৃতি ও আবেগের সঙ্গে বকুলের সম্পর্ক বহু পুরোনো। কবিতা, গান ও লোকজ ঐতিহে-বকুল ফুল বার বার ফিরে এসেছে ভালোবাসা, স্মৃতি ও মায়ার প্রতীক হয়ে। এক সময় ভোরবেলা বকুল ফুল কুড়ানো ছিল গ্রামীণ শিশুদের নিত্যদিনের আনন্দ। কেউ আঁচলে, কেউ ছোট বাটিতে ফুল জমিয়ে মালা গাঁথতো। সেই মালা শোভা পেত খোঁপায়, হাতে কিংবা গলায়।

বকুল শুধু সুবাসিত ফুলই নয়, এর রয়েছে ওষুধি গুণও। বকুল গাছের ছাল, পাতা ও ফল প্রাচীনকাল থেকেই বিভিন্ন ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। তবে নগরায়নের ফলে আজ নতুন করে বকুল গাছ রোপণের হার যেমন কমছে, তেমনি পুরনো গাছগুলোও হারিয়ে যাচ্ছে।

মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামে দুই বোন ফারহানা রাফসা ও ফারজানা রাইসা ফুলের মালা গাঁথছে। ছবি : এস আর এ হান্নান

ধোয়াইল গ্রামের এই দুই শিশুর বকুল কুড়ানো ও মালা গাঁথার দৃশ্য বর্তমান বাস্তবতায় সত্যিই এক অনন্য ও বিরল দৃষ্টান্ত। যান্ত্রিক শৈশবকে পেছনে ফেলে প্রকৃতির এই স্নিগ্ধ সান্নিধ্য আমাদের মনে আশা জাগায়; হয়তো এভাবেই নতুন প্রজন্মের হাত ধরে বেঁচে থাকবে আমাদের আবহমান বাংলার রূপ, রস, গন্ধ আর বকুলতলার সেই মিষ্টি সুবাস।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

শৈলকুপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

হাটহাজারীতে ভারতীয় পণ্যসহ আটক ২

আগামী পাঁচ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

ব্রাজিল-জাপান ম্যাচে সেই ক্রোয়েশিয়ান রেফারি

X