সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মাদারীপুরে হর্টিকালচার সেন্টার :

মনোমুগ্ধকর নটো ক্যাকটাসের ফুল দেখার জন্য ছুটছে ক্যাকটাস প্রেমীরা

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৯ এএম
মাদারীপুর হর্টিকালচার সেন্টারে ২২৫ প্রজাতির ক্যাকটাসে সাজানো অনন্য সংগ্রহ ¦ ছবি: প্রতিনিধি

মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে ঢুকতেই চোখে পড়বে নানা রঙের, নানা ধরণের বিচিত্র কাটায় ভরা ক্যাকটাস গাছ। কমদামে এই গাছগুলো গাছপ্রেমীদের হাতে তুলে দেয়ার জন্যই আলাদাভাবে ক্যাকটাস কর্ণার গড়ে তোলা হয়েছে। সেখানে ২২৫ ধরের ক্যাকটাস রয়েছে। সেই নানা ক্যাকটাসের মধ্য থেকে সম্প্রতি নটো ক্যাকটাসে ফুল ফুলেছে। এই ফুলটি দেখার জন্য প্রায় প্রতিদিনই ক্যাকটাস প্রেমীরা হর্টিকালচারে ভীর করছেন।

খোজ নিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর বড় ব্রীজ এলাকায় অবস্থিত মাদারীপুর হর্টিকালচার সেন্টার। হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস প্রথমে তার ব্যক্তি উদ্যোগে ক্যাকটাস সংগ্রহ শুরু করেন। এরপর একধরণের ক্যাকটাস প্রেমে পড়ে যান তিনি। সেই নেশা থেকেই শুরু হয় সংগ্রহের কাজ। অনলাইনে বিভিন্ন ক্যাকটাসের গাছ দেখে তা থেকে কিনে আনা শুরু করেন। এরপর বিভিন্ন নার্সারি, বিভিন্ন মানুষের বাড়ি থেকে সংগ্রহ করেন। মাত্র আড়াই বছরেই দুইশ পচিশ প্রজাতির ক্যাকটাসে শোভা পাচ্ছে এই হর্টিকালচারে।

হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস ¦ ছবি: প্রতিনিধি

খোজ নিয়ে আরো জানা যায়, বিশাল এই সংগ্রহের মধ্য থেকে সম্প্রতি নটো ক্যাকটাসে ফুল ফুটেছে। এটি দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, দক্ষিণ ব্রাজিল, মেকসিকোসহ বেশ কিছু দেশে এই নটো ক্যাকটাসটি জনপ্রিয়। এই ক্যাকটাসের সুন্দর কাটা ও হলুদ রঙ্গের ফুল সহজেই সকলের নজর কাটে। নটো ক্যাকটাস সাধারণ লম্বাটে গোলাকার হয়ে থাকে। সম্প্রতি মাদারীপুর হর্টিকালচারে এই নটো ক্যাকটাসে ফুল আসার খবর পেয়ে অনেকেই একনজর দেখার জন্য ভীর করছেন।

ফুল দেখতে আসা সামিরা আক্তার সুমাইয়া বলেন, ক্যাকটাস আমার অনেক ভালো লাগে। তাই নটো ক্যাকটাসে ফুল ফোটার খবর পেয়ে আমি ও আমার আম্মু দেখতে এসেছি। ফুলটা অনেক সুন্দর। এই গাছের চারা হলে, তখন আমি এটি সংগ্রহ করবো।

ফুল দেখতে আসা আরেক গাছপ্রেমী ওহিদুজ্জামান কাজল বলেন, গাছ সব সময় আমার অনেক ভালো লাগে। আর ব্যতিক্রম গাছ হলে তো কোন কথাই নেই। তাই নটো ক্যাকটাসে ফুল আসার কথা শুনেই একনজর দেখতে এসেছি। ফুলটি দেখতে খুব সুন্দর। বিশেষ করে কাটার মধ্যে হলুদ ফুল ফুটেছে, এক কথায় অসাধারণ।

মাদারীপুর হর্টিকালচার সেন্টারে ২২৫ প্রজাতির ক্যাকটাসে সাজানো অনন্য সংগ্রহ ¦ ছবি: প্রতিনিধি

মাদারীপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস বলেন, তিন বছর আগে থাইল্যান্ড থেকে এই নটো ক্যাকটাসের চারা সংগ্রহ করা হয়। তিন বছর এর যত্ন নেয়ার পর কয়েকদিন হলো গাছে হলুদ রং এর ফুল ফুটেছে। সম্ভবত বাংলাদেশে নটো ক্যাকটাস প্রথম এই মাদারীপুরের হর্টিকালচারে ফুটেছে। ফুল ফোটার পর পেয়ে অনেক গাছ প্রেমীরা এই ফুল দেখতে আসছে। আবার অনেকেই এই গাছের চারাও যাচ্ছেন। এটি ৫০০ টাকা দিয়ে কেনা হয়েছিলো। এখন এর মূল্য ১৫০০ টাকা। আমরা এই গাছের চারা উৎপাদনের কাজ করছি। চারা উৎপাদন হলে আমরা খুবই কম মূল্যে মাত্র ১০০ টাকায় এই গাছ সকলের হাতে পৌছে দিতে চাই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X