সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বের বৃহত্তম মাটির মসজিদ

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১০ এএম
বিশ্বের বৃহত্তম মাটির মসজিদ

পশ্চিম আফ্রিকার দেশ মালির ঐতিহাসিক শহর জেন্নেতে অবস্থিত জেন্নের গ্র্যান্ড মসজিদ বিশ্বের সবচেয়ে বড় মাটির তৈরি মসজিদ হিসেবে পরিচিত। এটি ইসলামিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন এবং আফ্রিকার সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।

এই মসজিদের নির্মাণকাল নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও ইতিহাসবিদদের মতে এটি সম্ভবত ১২শ থেকে ১৩শ শতাব্দীর মধ্যে প্রথম নির্মিত হয়। বর্তমান কাঠামোটি ১৯০৭ সালে পুনর্নির্মাণ করা হয়।

ইতিহাস অনুযায়ী, ইসলাম ধর্ম গ্রহণের পর স্থানীয় শাসক সুলতান কুনবারো তার প্রাসাদ ভেঙে সেখানে এই মসজিদ নির্মাণ করেন বলে ধারণা করা হয়। পরবর্তীতে তার উত্তরসূরিরা মসজিদের বিভিন্ন অংশ—যেমন টাওয়ার ও চারপাশের দেয়াল—নির্মাণ ও সম্প্রসারণ করেন।

১৮২৮ সালের আগে এই মসজিদটি মূলত স্থানীয়দের মধ্যেই পরিচিত ছিল। ওই বছর ফরাসি পর্যটক রেনে এই এলাকা ভ্রমণ করে তার লেখায় প্রথমবারের মতো মসজিদটির উল্লেখ করেন। তিনি লেখেন, ডিজনি শহরে একটি বিশাল মাটির মসজিদ রয়েছে, যার দুই পাশে টাওয়ার রয়েছে। এরপর থেকেই এটি আন্তর্জাতিকভাবে পরিচিতি পেতে শুরু করে।

বিশ্বের বৃহত্তম মাটির মসজিদ

জেন্নের গ্র্যান্ড মসজিদ নির্মিত হয়েছে সম্পূর্ণ রোদে শুকানো মাটি দিয়ে। মসজিদটি প্রায় ৫,০০০ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এবং এটি প্রায় ৩ ফুট উঁচু একটি প্ল্যাটফর্মের ওপর নির্মিত।

এই উঁচু প্ল্যাটফর্মটি বর্ষাকালে নিকটবর্তী বানি নদীর পানির ক্ষতি থেকে মসজিদকে রক্ষা করে।

মসজিদের দেয়ালে তালগাছের কাঠ ব্যবহার করা হয়েছে, যা কাঠামোকে শক্তিশালী রাখে এবং মাটির দেয়াল ধসে পড়া থেকে রক্ষা করে।

মধ্যযুগে এই মসজিদটি ছিল পশ্চিম আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামিক শিক্ষা কেন্দ্র। হাজার হাজার মুসলিম শিক্ষার্থী এখানে কোরআন শিক্ষা ও ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আসতেন। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং একটি জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র হিসেবেও পরিচিত ছিল।

ইউনেস্কো ১৯৮৮ সালে এই মসজিদসহ পুরো ডিজনি শহরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে। এটি আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য হিসেবে স্বীকৃত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X