সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভালোবাসা দিবস আজ

মিনা বিশ্বাস
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ এএম
ভালোবাসা দিবস আজ

ফেব্রুয়ারি মাসের প্রথমে ৮তারিখে রোজ ডে দিয়ে শুরু, এরপর একে একে ভালোবাসা প্রকাশের দিনের সমাহার। ফেব্রুয়ারি মাসটিই যেন ভালোবাসাময় একটি মাস। প্রোপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিজ ডে, হাগ ডে, কিস ডে। টানা এক সপ্তাহ ধরে ভালোবাসা প্রকাশের উৎসব যেন। সবশেষে আসে ভ্যালেন্টাইন্স ডে।

বিশ্বজুড়ে আজ উদযাপিত হবে ভালোবাসা দিবস। প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা হয়। সে উদযাপনে কখনোই পিছিয়ে থাকে না বাংলাদেশও। এদেশে ভালোবাসা দিবস একটি উৎসবের মতো হয়েই আসে।

শীতকালীন জুবুথুবু জীবনের শেষে জরাজীর্ণতা পেরিয়ে বসন্তের বর্ণিলতা ভালোবাসাকে অনেক বেশি রাঙিয়ে তোলে জীবনে। শুধুমাত্র প্রেমিক যুগল বা দম্পতিদের জন্যই ভালোবাসা দিবস এ ধারণাকে পেরিয়ে সবার জীবনে ভালোবাসা দিবস আসে জীবনকে আরও বেশি অর্থপূর্ণ করে তোলার বার্তা নিয়ে। তাই যে যার মতো করে ভালোবাসার প্রকাশ ঘটায় এ দিনটিতে। বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, শিক্ষক, বন্ধু, শুভাকাক্সক্ষী প্রতিটি মানুষই গুরুত্বপূর্ণ সবার জীবনে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী ছাড়াও মানুষের জীবনের সাথে জুড়ে থাকা অন্য মানুষগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাই তাদের সবাইকেই ভালোবাসা জানানোর দিন আজ।

১৯৯৩ সালে দেশে প্রথমবারের মতো ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করেন যায়যায়দিন সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান। তিনি লন্ডনে ছাত্রাবস্থায় পাশ্চাত্য সংস্কৃতির সাথে পরিচিত হন। দেশে তিনি তার অফিসের সামনের রাস্তার নামকরণ করেন "লাভ লেন"। তিনিই প্রথম ভালোবাসা দিবসের জন্য বাংলায় ভালোবাসা দিবস উপাধি ব্যবহার করেছিলেন। এ কারণেই তাকে "বাংলাদেশে ভালোবাসা দিবসের জনক" বলা হয়। অন্যবারের মতো এবারে গিফটশপে ছিল না ভীড়, নানান সজ্জায় সেজে ওঠেনি রেস্টুরেন্ট ও ফ্যাশন হাউজগুলো। প্রতি বছর নানাজনে নানাভাবে ভালোবাসা দিবস উদযাপন করলেও এবারের চিত্র কিছুটা ব্যতিক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ভালোবাসা দিবসে এবারে তেমন উৎসাহ উদ্দীপনা তৈরি না হলেও যে যার মতো করে দিবসটি ঠিকই উদযাপন করবেন এবারেও।

নির্বাচনী আবহ শেষে পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে বরাবরের মতো এবারেও পদচারণা ঘটবে প্রেমিক যুগল, স্বামী স্ত্রী, পরিবার পরিজন ও বিভিন্ন বয়সী মানুষের।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X