সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

৭ বছরেও চালু হয়নি মাগুরার ট্রাক টার্মিনাল

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৯:৩০ এএম
৭ বছরেও চালু হয়নি মাগুরার ট্রাক টার্মিনাল

মাগুরা-ঢাকা হাইওয়ে মহাসড়কের পাশে লক্ষিকান্দর এলাকায় (রামনগর হাইওয়ে পুলিশ ফাড়ির বিপরীত পাশে) ৬১ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত আধুনিক ট্রাক টার্মিনালটি ও চালক বিশ্রামাগারটি এখন কার্যত এক পরিত্যক্ত ও ভুতুড়ে জনপদ। মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং দূরপাল্লার চালকদের নিরাপদ বিশ্রামের মহৎ লক্ষ্য নিয়ে নির্মিত এই বিশাল অবকাঠামোটি এখন ঝোপঝাড় আর আগাছায় ঢেকে যাচ্ছে। দীর্ঘ সাত বছর পার হতে চললেও আলোর মুখ দেখেনি সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্প।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সুবিশাল ট্রাক পার্কিং ইয়ার্ডটি খাঁ খাঁ করছে। বহুতল বিশ্রামাগার ভবনের জানালা-দরজা বন্ধ। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় এটি নিথর-নির্জন থাকলেও, সন্ধ্যা নামতেই পুরো এলাকা অন্ধকারে ডুবে যায় এবং মাদকসেবী ও বখাটেদের নিরাপদ আস্তানায় পরিণত হয়। পাশেই একটি অসম্পূর্ণ ভবনের কংক্রিট কাঠামো দাঁড়িয়ে আছে ধীরগতির কাজের নীরব সাক্ষী হয়ে।

সড়ক ও জনপথ বিভাগের আওতায় দেশের চারটি মহাসড়কে এই আধুনিক টার্মিনাল ও চালক বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছিল। তারই অংশ হিসেবে মাগুরায় ৬৭টি ট্রাক পার্কিং সুবিধা এবং ৫২ শয্যার অত্যাধুনিক চালক বিশ্রামাগার নির্মাণ করা হয়। ২০১৯ সালের পয়লা জুলাই শুরু হওয়া এই প্রকল্পের কাজ ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।

তথ্য অনুযায়ী, ৬.৫৭৭ একর জমির অধিগ্রহণে ২৩ কোটি ৯০ লাখ এবং ভবন ও অবকাঠামো নির্মাণে ৩৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়। বিপুল পরিমাণ এই অর্থ ব্যয়ের পরও আলোর মুখ দেখেনি প্রকল্পটি।

স্থানীয় ট্রাক চালক ও শ্রমিকরা জানান, এই রুটে প্রতিদিন শত শত ট্রাক চলাচল করে। এটি চালু না হওয়ায় আমরা সুফল-সুবিধা পাচ্ছি না। ফলে চালকরা বাধ্য হয়ে মহাসড়কের পাশে ট্রাক দাঁড় করাচ্ছেন, যা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ বলেন, আমি সবে কয়েকদিন হলো যোগদান করেছি। এ বিষয়ে আমার তেমন কিছুই জানা নেই। খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X