সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল

এবার ডোপ টেস্টের ভুয়া রিপোর্ট উদ্ধার পাঁচ রোগীর রিপোর্ট ও ব্যবস্থাপত্র উধাও

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম
ডোপ টেস্টের ভুয়া রিপোর্ট । ছবি-গ্রামের কাগজ

প্যাথলজি পরীক্ষা নিয়ে হ-য-ব-ল অবস্থা বিরাজ করছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। কেউ রোগীদের পরীক্ষা না করিয়েই বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট ধরিয়ে দিচ্ছেন। আবার কেউ খোদ হাসপাতালের রিপোর্ট জাল করছেন। অপরদিকে, ওয়ার্ড থেকে রোগীদের ব্যবস্থাপত্র ও টেস্টের কাগজপত্রও হারিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় হাসপাতাল কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নিলেও এর সুফল মিলছে না। এদিনও, হাসপাতাল থেকে একটি ডোপ টেস্টের ভুয়া রিপোর্ট উদ্ধার করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল সকালে সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের জহিরুল ইসলামের ১৬ মাস বয়সী মেয়ে আয়সা খাতুন ডায়রিয়া নিয়ে সংক্রমণ ওয়ার্ডে ভর্তি হয়। ৮ এপ্রিল সকালে চিকিৎসক রাউন্ডে এসে রোগীর ব্যবস্থাপত্র দেখতে চাইলে সেবিকারা তা দেখাতে ব্যর্থ হন। পরে রোগীর স্বজনদের পুনরায় ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে পরে রহস্যজনকভাবে হারানো ব্যবস্থাপত্রটি শিশু ওয়ার্ড থেকে উদ্ধার করা হয়। একই দিনে শিশু ও সংক্রমণ ওয়ার্ডে আরও অন্তত চারটি ব্যবস্থাপত্র হারানোর ঘটনা ঘটে। এদিকে, প্যাথলজি পরীক্ষা নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। এসকে আবজাল হোসেন নামে এক যুবক ৬ এপ্রিল হাসপাতালে এক অজ্ঞাত ব্যক্তিকে টাকা দিয়ে ডোপ টেস্ট করান। ৮ এপ্রিল রিপোর্ট সংগ্রহ করে তিনি যশোর সিভিল সার্জন অফিসে যাচাই করতে গেলে তা ভুয়া বলে নিশ্চিত হওয়া যায়। রিপোর্টটির আইডি নম্বর ছিল ১১০।

হাসপাতালের প্যাথলজি ইনচার্জ জানিয়েছেন, ক্যাশ মেমো ছাড়া কোনো পরীক্ষা করা সম্ভব নয় এবং উক্ত আইডি নম্বরের সাথে কোনো রেকর্ডের মিল পাওয়া যায়নি। পরবর্তীতে সংশ্লিষ্ট যুবক স্বীকার করেন, একটি কম্পিউটার দোকান থেকে রিপোর্টটি তৈরি করা হয়েছিল।

অপরদিকে, কুইন্স হাসপাতালের নামে যশোর জেনারেল হাসপাতালে ভুয়া রিপোর্ট দেওয়ার ঘটনা প্রকাশের পর সংশ্লিষ্ট চক্রটি গা ঢাকা দিয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়েত বিষয়টি তদন্তের জন্য আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হাবিবা সিদ্দিকা ফোয়ারাকে দায়িত্ব দিয়েছেন। একই সঙ্গে প্রতারণা ঠেকাতে প্রশাসনের নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X