মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসলামিক ফাউন্ডেশন যশোর

মাস্টার ট্রেইনার আশরাফের বিরুদ্ধে  ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

দেওয়ান মোর্শেদ আলম
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৮ এএম
মাস্টার ট্রেইনার আশরাফ আলী। ছবি : গ্রামের কাগজ

যশোর জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আশরাফ আলীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে।

সাধারণ শিক্ষকদের জিম্মি করে অর্থ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, সরকারি গাড়ি ও মোটরসাইকেলের অপব্যবহার, ভুয়া বিল ভাউচার করে সরকারি অর্থ পকেটস্থ করাসহ অনৈতিক ১০ দফা অভিযোগ এসেছে বিভিন্ন ভুক্তভোগীদের কাছ থেকে। তার বিরুদ্ধে উগ্র আচরণের অভিযোগও উঠেছে। আর এ নিয়ে ইসলামিক ফাউন্ডেশন যশোরের পক্ষে প্রাথমিক তদন্ত করে সত্যতাও পেয়েছে। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশেনের প্রকল্প পরিচালকের কাছে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

অভিযোগের ব্যাপারে জোরালো তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা প্রক্রিয়া শুরু হওয়ায় অভিযুক্ত আশরাফ আলী নানামুখি প্রভাব খাটিয়ে চলেছেন বলেও তথ্য মিলেছে। অভিযোগকারী ভুক্তভোগী ও বিভিন্ন সূত্র থেকে তথ্য মিলেছে, যশোর জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার আশরাফ আলী মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের জিম্মি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছেন প্রায় এক যুগ ধরে। বিভিন্ন অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণ ফির নামে লুটপাট করেছেন তিনি। মণিরামপুর ও ঝিকরগাছা উপজেলায় কুরআন প্রশিক্ষণ ও মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের নামে শিক্ষকদের কাছ থেকে ৪০ হাজার টাকা অবৈধভাবে আদায় করা হয়েছে। অনলাইন ক্লাস প্রতারণা করে জুম অ্যাপের মাধ্যমে কুরআন শিক্ষার কথা বলে শিক্ষকদের কাছ থেকে ২শ’ টাকা করে রেজিস্ট্রেশন ফি এবং ৩ হাজার ৫শ’ টাকা মূল্যের কুরআন লার্নিং পেন’ ও বই কিনতে বাধ্য করার অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষকরা।

অফিসের সরকারি গাড়ি ও মোটরসাইকেল ব্যবহার করে ব্যক্তিগত কাজ চালানো এবং ছুটির দিনে অতিরিক্ত জ্বালানি খরচ করে ব্যক্তিগত সফরে যাওয়ার অভিযোগ রয়েছে। ভুয়া টিএ বিল করেছেন বিভিন্ন সময়ে। এর আগে সাময়িক বহিষ্কার থাকার সময়েরও ভুয়া ভ্রমণ বিল দাখিল করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যা দপ্তর থেকে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া শিক্ষকদের কাছে বাধ্যতামূলক কবিরাজি ওষুধ বিক্রিসহ একটি বিশেষ দলের বই বিক্রির অভিযোগ রয়েছে। শিক্ষকদের নিয়ে কোম্পানির ক্যাম্পেইন করছেন এমন ভিডিও ও অনেক ছবি রয়েছে। এসব অভিযোগের ব্যাপারে ইসলামি ফাউন্ডেশন যশোর জেলা অফিসের পক্ষে তদন্ত কমিটি করে তদন্তও করানো হয়েছে। আর অভিযোগের সত্যতাও মিলেছে। এ কারণে প্রতিষ্ঠানের বর্তমান উপ পরিচালক বিল্লাল বিন কাশিম ঢাকার প্রকল্প পরিচালকের কাছে অভিযুক্ত মাস্টার ট্রেইনার আশরাফ আলীর বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়েছেন।

উপ পরিচালক তার স্মারক পত্রে নানা অভিযোগের বরাত দিয়ে ১০ দফা সুনির্দিষ্ট অভিযোগ তুলে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়েছেন। উপ পরিচালকের দেয়া পত্রে উল্লেখ করা হয়েছে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার নামে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ প্রহণ করেছেন, যা আর্থিক অনিয়ম ও দুর্নীতির শামিল। অনলাইন মোবাইল অ্যাপসের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ ও উপকরণ প্রদানের নামে অর্থ আদায় করেছেন, যা অনুমোদিত নয় এবং সরকারি বিধি-বিধানের লঙ্ঘন। মাস্টার ট্রেইনার আশরাফ আলী প্রশিক্ষণার্থীদের উপস্থিতি, উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমে স্বচ্ছতা রক্ষা না করে অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করেছেন। দায়িত্বপ্রাপ্ত পদমর্যাদার অপব্যবহার করে অধীনস্থ শিক্ষক ও কর্মীদের উপর প্রভাব খাটিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করেন। বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের নামে সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এমন কি রাত ১২ টার পরে মাউশিক শিক্ষিকাদের কাছে মোবাইল ফোনে অশ্লীল কথাবার্তা আলাপ আলোচনা করেন। এতে ওই শিক্ষিকার পারিবারিক অশান্তি সৃষ্টি হয়েছে। তিনি অফিসের শৃঙ্খলা ভঙ্গ, উধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য এবং অসদাচরণমূলক আচরণের মাধ্যমে দাপ্তরিক পরিবেশ বিঘ্নিত করেছেন। অভিযোগের প্রেক্ষিতে ব্যাখ্যা চাওয়া হলে তিনি লিখিতভাবে অর্থ গ্রহণের বিষয় আংশিকভাবে স্বীকার করেছেন। তিনি সরকারি ছুটির দিনে অফিসের মোটরসাইকেল ব্যাবহার করে তার ব্যক্তিগত ব্যবসা (গনশিক্ষার শিক্ষক ও শিক্ষিকাদের কাছে জোর করে বিভিন্ন রোগের মহৌষধ বিক্রয় করেন। ফলে প্রতিটি উপজেলা থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা অনৈতিকভাবে আয় করছেন। এতে অফিসের ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।

আশরাফ আলী জেলা সদরে বাড়ি হওয়ায় তিনি দাপটের সাথে অফিস করেন। নিয়মিত অফিসে আসেন না। নিজ ইচ্ছায় অফিসে আসা যাওয়া করেন। তিনি অফিসের কোনো শৃঙ্খলা মানেন না। এমনকি অফিসের সহকর্মীদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি দীর্ঘ ১২ বছর নিজ জেলায় চাকরি করছেন। ফলে কাউকে তিনি তোয়াক্কা করেন না। আরো তথ্য মিলেছে, ইসলামিক ফাউন্ডেশন যশোরের এই অভিযুক্ত তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। সাবেক উপ-পরিচালক রবিউল ইসলাম এবং বর্তমান কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময়ে তিনি গালিগালাজ ও উগ্র আচরণ করেছেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে। ৫ আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর তিনি আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছেন এবং বহিরাগতদের এনে কার্যালয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে সাধারণ কর্মচারীরা জানিয়েছেন। ইতোমধ্যে এই অনিয়মগুলোর প্রেক্ষিতে মাস্টার ট্রেইনার আশরাফ আলীকে ‘কারণ দর্শানো নোটিশ’ প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ পরিচালক বিল্লাল বিন কাশেমের সাথে কথা বললে তিনি গ্রামের কাগজকে জানিয়েছেন, মাস্টার ট্রেইনার আশরাফ আলীর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এসেছে। প্রাথমিক তদন্তে এসবের সত্যতা মিলেছে। আশরাফ আলীর বিরুদ্ধে আসা অনিয়ম দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রকল্প পরিচালকের কাছে জানানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়ার ব্যাপারেও নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত মাস্টার ট্রেইনার আশরাফ আলীর সাথে কথা বললে তিনি গ্রামের কাগজকে জানিয়েছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও ওষুধ কোম্পানি সংশ্লিষ্ট অনিয়মের যেসব অভিযোগ তোলা হচ্ছে তা সত্য নয়। ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এমনকি উপপরিচালক স্যারও একপেশেভাবে তার বিরুদ্ধাচরণ করছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

X