সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কালীগঞ্জে চাল,কুড়া ও ভুট্টা মিশিয়ে তৈরি হচ্ছে গুড়ো হলুদ!

টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ)
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩০ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পিএম
কালীগঞ্জে চাল,কুড়া ও ভুট্টা মিশিয়ে গুড়ো হলুদ প্রক্রিয়া । ছবি : গ্রামের কাগজ

ঝিনাইদহ কালীগঞ্জ শহরে শিবনগর এলাকায় অবৈধ ও গোপনীয়ভাবে হলুদে ভেজাল দিয়ে মাড়াই করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারখানায় ক্ষেতের হলুদের সঙ্গে ধানের কুড়া, পচা চাল, ভুট্টা, বুটের ডাল ও রং মিশিয়ে মেশিনে তৈরি করা হচ্ছে গুঁড়া হলুদ। এই হলুদগুলো প্যাকেট করে পাইকারী দামে বাজারজাতে মেতে ওঠেছে একটি চক্র। কালীগঞ্জ শহরে শিবনগরে অবস্থিত সাইনবোর্ডবিহীন তোতা মিয়ার মিয়ার মিলে গুড়া হলুদ তৈরি করছে দেদারছে। এই মিলটিতে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ও বাইরে থেকে আসা অসাধু ব্যবসায়িরা বিপুল পরিমাণ শুকনো হলুদ মাড়াই করার সময় বিভিন্ন উপকরনসহ রং মিশিয়ে দিচ্ছে। ভেজাল হলুদ মাড়াইকরণের সময় মিলটির প্রবেশের দরজা বন্ধ করে ৭/৮ জন শ্রমিক দিনে ও রাতে ভেজাল মেশানোর কাজ করা হয়।

কালীগঞ্জে শুক্রবার ও শনিবার দুটি সাপ্তাহিক হাটের দিন হলুদে ভেজাল মেশানের কাজ বেশি হয়। সরেজমিনে মিলটিতে গিয়ে কুড়া, পচা চাল, ভুট্টা, বুটের ডাল ও রং মিশিয়ে বুট ও আতপ চাল মেশানো স্তুপের দেখা মেলে। মিলের পিছনে এসব ভেজাল দেওয়া বিভিন্ন প্রকার বস্তু মজুদ রয়েছে। হলুদে ভেজাল মেশানোর ব্যাপারে মিলটির স্বত্বাধিকারী তোতা মিয়ার সাথে কথা হলে তিনি সত্যতা স্বীকার করেন। এসময় তিনি বলেন, শুকনা হলুদ মেশিনে ভাঙালে কমে যায়। এজন্যই বিভিন্ন ব্যবসায়িরা চালের গুড়াসহ নানা ধরনের খাদ্যদ্রব্য মিশিয়ে থাকে। তিনি দাবি করেন কালীগঞ্জ শহরে যেসব মিল রয়েছে প্রতিটি মিলে এভাবে হলুদে বিভিন্ন প্রকার ভেজাল দেওয়া হয়।

কালীগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর কবির বলেন, অভিযোগ পেলে অবশ্যই মিলটিতে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক রেজওয়ানা নাহিদ বলেন, খাদ্যে বা হলুদে ভেজাল মেশানো আইনত দন্ডনীয় অপরাধ। এই ধরনের কর্মকান্ড পরিচালনাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X