মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শতাধিক স্পটে উদ্ধার, ডিপোর গাড়ি থেকে পথে নামানো হয়েছে তেল

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গোপন মজুতে সংকট তীব্র

দেওয়ান মোর্শেদ আলম
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১২:২২ এএম
ছবি-গ্রামের কাগজ

সরবরাহ স্বাভাবিক থাকার সরকারি আশ্বাসের মধ্যেও অসাধু চক্রের গোপন মজুতের কারণে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জ্বালানি তেলের সংকট তীব্র হয়ে উঠছে। ফলে এ অঞ্চলের চালু থাকা পাম্পগুলোতে বিভিন্ন ভার্সনের যান চালকদের লাইন আরো দীর্ঘ হচ্ছে। আর এই লাইনকে তেল সীমার মধ্যে নির্দিষ্ট রাখতে পাম্প কর্তৃপক্ষ দড়ি দিয়ে ঘিরে দিচ্ছেন। তবে তেল না পেয়ে এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন মানুষ। তেমনি অস্থিরতা ও বিশৃঙ্খলাও বাড়ছে পাম্পগুলোতে।

জ্বালানি সংকটের মূল কারণ সরবরাহ ঘাটতি নয়, বরং অসাধু মজুতদারদের কৃত্রিম সংকট সামনে আসছে বিভিন্ন অভিযানে গোপন মজুত থেকে তেল উদ্ধারের ঘটনায়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শতাধিক অভিযানে অবৈধভাবে মজুত রাখা জ্বালানি তেল উদ্ধার হয়েছে। এমনকি ডিপো থেকে পাম্পে তেল আসার পথেই নামিয়ে নিয়ে গোপন মজুতও করা হচ্ছে অতিরিক্ত দামে বিক্রির জন্য। কোনো কোনো পাম্পে তেল সরিয়ে মজুদ রেখে তেল নেই বলা হচ্ছে। এদিকে অননুমোদিত স্থানে গোপন তেল সংরক্ষণে পাম্পের মতো নিরাপত্তা মানদন্ড মানা হয় না। যে কারণে যখন তখন যে কোনো দুর্ঘটনা ভয়াবহ রূপ নিতে পারে।

যদিও এ অঞ্চলে কৃত্রিম সংকট তৈরি করা ও জননিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চলমান রয়েছে। অভিযান আরো জোরালো করাসহ গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে গোপন মজুদের ডেরা শনাক্ত করার জোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। একাধিক সূত্র থেকে তথ্য মিলেছে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতাকে কেন্দ্র করে জ্বালানি তেলের দাম বাড়তে পাত্র এমন শঙ্কায় এ অঞ্চলের এক শ্রেণির ব্যবসায়ী ও ব্যক্তি প্রতিষ্ঠান তেল মজুত করছে। শুধু ব্যবসা প্রতষ্ঠানই নয়, বাসাবাড়ি, গ্যারেজ, এমনকি ঝুঁকিপূর্ণ পরিবেশেও জ্বালানি সংরক্ষণ করা হচ্ছে। ফলে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও সাধারণ ভোক্তারা সংকটের মুখে পড়ছেন। সম্প্রতি যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ মজুতের একাধিক ঘটনা ধরা পড়েছে। সম্প্রতি যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল এলাকায় মাঝপথে ডিপোর গাড়ি থামিয়ে জ্বালানি তেল নামিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। আবার চৌগাছার সলুয়া বাজারের একটি আন্ডার গ্রাউন্ডে মজুত রাখা ডিজেল অকটেন ও পেট্রোল ভর্তি অনেকগুলো ব্যারেল উদ্ধার হয়েছে।

জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সূত্র থেকে তথ্য মিলেছে, কৃত্রিম সংকট সৃষ্টি ও গোপন মজুত পরিস্থিতি মোকাবেলায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। প্রতিটি জেলায় 'ভিজিল্যান্স টিম' গঠন করে নজরদারি বাড়ানো হয়েছে। একই সাথে দেশের সব পাম্পে নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শতাধিক অননুমোদিত স্থান থেকে অবৈধ মুজদ করা তেল উদ্ধার হয়েছে।

যশোরের চৌগাছা সলুয়া বাজারের একটি গোপন আন্ডার গ্রাউন্ড ডেরা থেকে ছয় হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দ করা জ্বালানি তেলের মধ্যে ছিল ৫ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল ও ৩৮ লিটার অকটেন। ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারের নিজাম স্টোরের মালিক নিজাম উদ্দিন অবৈধভাবে ওই তেল মজুদ করেছিলেন।

এদিকে, ২৯ মার্চ যশোর শহরের আর এন রোড এলাকায় যাত্রীক তেল পাম্পে তেলের কত্রিম সঙ্কট সৃষ্টি করার অভিযোগে বিকেল চারটায় যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হলে তার ধরাও পড়ে। পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাংকে (হাউজে) ৮১৫ লিটার পেট্রোল মজুত থাকলেও 'তেল নেই' ছুতোয় পাম্প কর্তৃপক্ষ বিক্রি বন্ধ রেখেছিলেন। এতে তীব্র রোদে শত শত যানবাহন চালক দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না নিয়ে ফিরে যান।

আবার ক'দিন আগে একটি চিত্রভাইরাল হয়। তেলভর্তি ডিপোর ট্রাক সড়কের ওপরে দাঁড়িয়ে। ট্রাকের ওপরে দাঁড়িয়ে একজন একের পর এক বালতি দিয়ে তেল নামাচ্ছেন। নিচে দাঁড়িয়ে থাকা একজন তেলভর্তি সেই বালতি নিয়ে যাচ্ছেন সড়কের পাশে থাকা দোকানে। ফিরতি বালতিতে পানিসদৃশ কিছু একটা তরল বস্তু আবার ঢালছেন তেলের সেই ডিপোর ট্রাকে। ২ মিনিট ২২ সেকেন্ডের অবৈধ তেল বিক্রির এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে শুরু হয় তোলপাড়। শেষে জানা যায়, ঘটনাটি যশোর ঝিনাইদহ মহাসড়কের যশোর সাতমাইল এলাকার আলী হোসেনের দোকানের সামনে। পথে তেল নামিয়ে বিক্রি করছিল চালক ও সহকারী। যশোর থেকে কালীগঞ্জ পর্যন্ত তিনটি স্পটে তেল চুরি করে বিক্রি করেন চালক ও সহকারীরা।

গত ৩১ মার্চ পাইকগাছায় অবৈধভাবে মজুদ রাখা জ্বালানি তেল উদ্ধার করে প্রশাসন। ওই দিনই উপজেলার কপিলমুনি থেকে ড্রাম ভর্তি পেট্রোল ও অকটেন উদ্ধার করে তা জনসম্মুখে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। অধিক মুন-াফা লাভের আশায় জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নির্দেশে কপিলমুনি কলেজ রোডে অবস্থিত 'খান এন্টারপ্রাইজ' থেকে ড্রামে মজুদ রাখা পেট্রোল ও অকটেন উদ্ধার করা হয়।

যশোরের মণিরামপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, চুয়াডঙ্গা মেহেরপুর ও কুষ্টিয়ার অনেকগুলো কয়েকটি স্পটে অভিযান চালিয়ে গোপন মজুত শনাক্ত ও উদ্ধার হয়েছে। শুধু মজুতই নয়, কোথাও কোথাও তেল লুকিয়ে রেখে বিক্রি বন্ধ করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। যে কারণে গ্রামের বিভি-ন্ন দোকানেও গোপনে চলে যাচ্ছে তেল।

মজুত করার কারনেই জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন ও কৃষি উৎপাদন ক্রমান্বয়ে ঝুঁকির মু েপড়েছে। পেট্রোল ও ডিজেল সংগ্রহের জন্য প্রয়োজনীয় গ্রাহকদের দীর্ঘ সারি কোথাও কোথাও দুই কিলোমিটার ছাড়িয়ে গেছে। এ ছাড়া প্রতিদিন বিভিন্ন পাম্প থেকে কয়েক হাজার মোটরসাইকেল ফিরে যাচ্ছে।

ভুক্তভোগী সাধারণ মোটরসাইকল চালকদের দাবি, পাম্পগুলো ও অবৈধ মজুতদারদের উপর নজরদারি আরো বাড়ানো হোক। প্রতি পাম্পে ডিপো থেকে সরবরাহ করা তেল ও বিক্রির সুনির্দিষ্ট হিসেব তদারকি করতে হবে। হিসেব নিয়মিত মিলিয়ে দেখলেই অনিয়ম অনেকটাই নিয়ন্ত্রণ হবে। অনেক ঘাপলা কারসাজি ধরা পড়বে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম জানিয়েছেন, পেট্রোল পাম্পে তেল মজুতের কোনো সুযোগ নেই এবং তারা মনে করেন সরকার চাইলে সেটি সহজে যাচাই করতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

X