মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাওয়া হয়েছে সাবেক চেয়ারম্যান-সিইও সহ ৫ কর্মকর্তার কাগজপত্র

যশোর জেলা পরিষদের দুর্নীতি তদন্তে দুদক

দেওয়ান মোর্শেদ আলম
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১১:৫০ পিএম
জেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান

যশোর জেলা পরিষদের সাবেক সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানসহ ৫ জনের বিরুদ্ধে আসা বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে নেমেছে দুদক। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তারা ৬ বছরের প্রকল্প বরাদ্দপত্র ও রেকর্ডপত্র চেয়েছে। গত ৩ মার্চ জেলা পরিষদের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এসব তথ্য ও কাগজপত্র চেয়ে পত্রটি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপসহকারি পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা কৃষ্ণপদ বিশ্বাস। অভিযোগের আলোকে মহাসড়কের সরকারি হাজার হাজার গাছ বিক্রিতে নয়ছয়, বিভিন্ন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট, নিয়োগ বাণিজ্য, ভূমি ইজারা ও দোকান বরাদ্দের টাকা আত্মসাত, নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়ে উল্লেখ করা হয়েছে। আর চাহিত এসব কাগজপত্র দ্রুত বুঝিয়ে দিতে কাজ শুরু করেছেন জেলা পরিষদের বর্তমান কর্মকর্তারা।

দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার ০০.০১.৪১০০.৬৪৩,০১.৩৩৯.২৪.৩৮৯৪৫ নাম্বার স্মারক ও দুনীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় যশোরের স্মারক নং-০০.০১.৪১০০,৭৩৩.০১.০২৩.২৪.১৭২৮ নাম্বার স্মারকের তথ্যের বরাত দিয়ে অনুসন্ধান কর্মকর্তা কৃষ্ণপদ বিশ্বাস প্রয়োজনীয় কাগজপত্র, রেকর্ডপত্র ও তথ্য চেয়ে পত্র দিয়েছেন। যশোর জেলা পরিষদের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে দেয়া ওই পত্রে বলা হয়েছে, সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, সহকারী প্রকৌশলী ওহিদুজ্জামান, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান সরদার এবং অফিস সহায়ক সরোয়ার উদ্দিনের বিরুদ্ধে বিপুল পরিমাণ আর্থিক দুনীতির অভিযোগ এসেছে। সড়ক ও মহাসড়কের সরকারি হাজার হাজার গাছ বিক্রি ও বিভিন্ন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট, নিয়োগ বাণিজ্য, ভূমি ইজারা ও দোকান বরাদ্দের টাকা আত্মসাত করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এসেছে। সঠিকভাবে আর্থিক দুর্নীতি অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ দ্রষ্টব্যের আলোকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সরবরাহ করতে বলা হয়েছে। ওই ৫ কর্মমকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে দুদক যেসব কাগজপত্র চেয়েছে সেগুলো হ্েচ্ছ, যশোর জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন জমি, দোকান, ভবন, মার্কেট বরাদ্দের নীতিমালা, সার্কুলার, বিধি-বিধানসমূহের সত্যায়িত ছায়ালিপি। যশোর জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন উপজেলাভিত্তিক জমি, দোকান, মার্কেট ও ভবনসমূহের অবস্থানসহ বরাদ্ধকৃত ব্যক্তিবর্গের নামের তালিকার রেকর্ডপত্রের সত্যায়িত ছায়ালিপি। জেলা পরিষদের একটি প্রাডো গাড়ি যা ২০২৪ সালে নিলামে বিক্রি করা হয়। সে বিক্রি সংক্রান্ত রেকর্ডপত্রের সত্যায়িত ছায়ালিপি। ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যশোর জেলা পরিষদের কল্যাণ তহবিল থেকে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিতরণ করা টাকার ৬ বছরের হিসেব বিবরণী, কল্যাণ তহবিল থেকে টাকা পাওয়ার জন্য তাদের আবেদনপত্র এবং এ সংক্রান্ত ব্যাংক হিসাব বিবরণী। এছাড়া কল্যাণ তহবিল থেকে টাকা আত্মসাতের বিষয়ে কোনো তদন্ত প্রতিবেদন থাকলে সেই তদন্ত প্রতিবেদনসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত ছায়ালিপি চাওয়া হয়েছে।

এছাড়া ওই ছয় বছরের (২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত) যশোর জেলা পরিষদ থেকে চৌগাছা উপজেলাধীন স্বরুপদহা হাফিজিয়া মাদ্রসা এবং স্বরুপদাহ সরদার পাড়া ইদগাহের জন্য গ্রহণকৃত সকল প্রকল্পের তালিকা এবং প্রকল্পমূহের প্রকল্প নথির (বরাদ্দপত্র, প্রকল্প বাস্তবায়ন কমিটি, পরিমাপ প্রতিবেদন, ও অর্থছাড়করণ ইত্যাদি) সত্যায়িত ছায়ালিপি চাওয়া হয়েছে। তদন্তের সার্থে বঙ্গবন্ধু ম্যুরাল নির্মাণ প্রকল্পের প্রাক্কলন, বরাদ্দপত্র, টেন্ডারসহ ও ওই প্রকল্প সংক্রান্ত সকল রেকর্ডপত্রের সত্যায়িত ছায়ালিপি চেয়েছে দুনীতি দমন কমিশন।

এব্যাপারে যশোর জেলা পরিষদের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম শাহীন দৈনিক গ্রামের কাগজকে জনিয়েছেন, সাবেক চেয়ারম্যান সাইফুজাজামান পিকুল ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামানসহ ৫ জনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্ত হচ্ছে বলে তিনি দুদক থেকে পত্র পেয়েছেন। গতকালই তিনি পত্র হাতে পেয়েছেন। চাহিত তথ্য ও কাগজপত্র দুদকে সরবরাহ করতে তিনি কাজ করছেন।

এদিকে এসব অভিযোগের ব্যাপারে কথা বলার জন্য সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের ফোনে ফোন করা হলে বন্ধ পাওয়া গেছে। এদিকে বক্তব্য নেয়ার জন্য সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানকে ফোন দেয়া হলে তিনিও রিসিভ করেননি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X