মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রতিবন্ধীদের অধিকারবঞ্চনার গল্প- শেষ পর্ব

মর্যাদা ও প্রাপ্যতা নিশ্চিতে চাই সমন্বিত উদ্যোগ

স্বপ্না দেবনাথ
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম

মর্যাদা ও অধিকার ভোগের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিরা বরাবরই বৈষম্যের শিকার। শুধু বৈষম্য নয়, তারা দুর্র্নীতিরও শিকার হচ্ছেন। এর পিছনের কারণ হিসেবে উঠে এসেছে তাদের সাথে সংশ্লিষ্ট আইন এবং নীতিমালার অষ্পষ্টতা, পরিকল্পনায় ঘাটতি এবং সর্বস্তরের উদাসীনতা। মানবাধিকার ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার দায়িত্বশীলদের সাথে কথা বলে এমন তথ্য উঠে এসেছে।

পরিকল্পনায় ঘাটতি প্রায় ২০ বছর ধরে যশোরের চৌগাছায় কাজ করছে উন্নয়ন সংস্থা আশরাফ ফাউন্ডেশন। এর পরিচালক রাসেল আশরাফ জানান, নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে প্রতিবন্ধীদের এ পরিচয় লাভ করতে হয়। তবে এ প্রক্রিয়ায় রয়েছে পরিকল্পনার ঘাটতি। আইন ও নীতিমালা অনুসারে বিশেষজ্ঞ ডাক্তারের পর্যবেক্ষণ এবং তার প্রতিবেদন অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ। এ ধাপে পাশ হলে তার পরিচয় প্রাপ্তি সুনিশ্চিত হয় অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু যারা এ দায়িত্ব পালন করেন তাদের এ বিষয়ে অভিজ্ঞতা বা বিশেষ ডিগ্রি অনেক সময় থাকে না। এছাড়াও আইন ও নীতিমালায় প্রতিবন্ধীর সংজ্ঞার অপব্যবহার করেও সুবিধা প্রাপ্তির ঘটনা ঘটছে অহরহ।

প্রতিবন্ধী পরিচয় প্রাপ্তির ক্ষেত্রে বিড়ম্বনা উন্নয়ন সংস্থা বাঁচতে শেখার শারীরিকভাবে অক্ষম ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত শিশু ও যুবাদের চিকিৎসা ও পুনর্বাসন শীর্ষক প্রকল্পের সমন্বয়কারী হিমেল সঞ্জীব কিস্কু জানান, তারা প্রতিবন্ধীদের সরকারি সেবা প্রাপ্তি সুনিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছেন অনেকটা দায়সারাভাবে কাজ করে সংশ্লিষ্ট দপ্তরগুলো। প্রতিবন্ধী হিসেবে পরিচয় প্রাপ্তির জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয় আবেদনকারীদের। তবে তাদের পদে পদে ভোগান্তিতে পড়তে হয়। এখন সবথেকে জটিল হয়ে উঠেছে জন্মনিবন্ধন সনদ পাওয়া। একজন প্রতিবন্ধী ব্যক্তি বা শিশুর পক্ষে এ ধকল সামলানো অনেক কষ্টকর। তিনি আরও জানান, যারা ইতোমধ্যে প্রতিবন্ধী নাগরিক হিসেবে পরিচয় পেয়ে গেছেন তারা আছেন আরও বেশি বিড়ম্বনায়। কারণ এমন দায়সারা গোছে তাদের নির্বাচন করা হয় বা ডিজঅ্যাবিলিটি ইনফরমেশন সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে যে তারা আরও অনেক প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিবন্ধিতার নির্দিষ্ট ক্যাটাগরি থাকলেও অধিকাংশ ব্যক্তিকেই শারীরিক প্রতিবন্ধী হিসেবে নিবন্ধন করা হয়।

কার্ড প্রদানে অনিয়ম ও দুর্নীতি ২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশে প্রতিবন্ধী ব্যক্তি শনাক্ত, সুবর্ণ কার্ড ও ভাতার ক্ষেত্রে ১০০ থেকে ৩০০০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় বলে সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ তুলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি প্রতিবেদন উপস্থাপন করে। এরপর তেমন কোনো জরিপ বা গবেষণা না হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে।

যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন-অর-রশীদ জানান, সরকার কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শতভাগ ভাতা প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে। এ জন্য তারা এ বিষয়টি গুরুত্বের সাথে দেখেন। তবে আইন ও নীতিমালার অপব্যবহার হয়নি বা হচ্ছে না এটি অস্বীকার করা যায় না।

আইন বাস্তবায়নে কমিটিগুলো সচল করা দরকার সচেতন নাগরিক কমিটি সনাক যশোরের সদস্য আমিনুর রহমান জানান, দেশে প্রকৃতপক্ষে কতজন প্রতিবন্ধী ব্যক্তি আছেন, তা সঠিকভাবে জানা যাচ্ছে না। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যার বিষয়ে একেকরকম পরিসংখ্যান দিচ্ছে। এ থেকে ধারণা করা যায়, বাংলাদেশে আজ পর্যন্ত প্রতিবন্ধী ব্যক্তি শনাক্তকরণ ও তার পরিসংখ্যান সঠিক ও সার্বিকভাবে হচ্ছে না। সঠিক পরিসংখ্যান না থাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উন্নয়ন পরিকল্পনাও সঠিকভাবে করা যাচ্ছে না। তাছাড়া প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জেলা কমিটিতে যারা যুক্ত থাকেন তাদের সকলেই পদাধিকার বলে এমন আরও কয়েক ডজন কমিটিতে যুক্ত। এত চাপ নিয়ে নির্দিষ্ট এ জনগোষ্ঠির জন্য আলাদা পরিকল্পনা করা ও তা বাস্তবায়ন অনক কঠিন বলে মনে করেন তিনি।

এখনি দরকার সমন্বিত উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র। যশোরে এ অফিস প্রধান মুনা আফরিণ। তিনি জানান, এখনো কাক্সিক্ষত পর্যায়ে পৌঁছায়নি এ জনগোষ্ঠির মর্যাদা প্রাপ্তির বিষয়টি। সবার আগে পরিবারের সচেতনতা দরকার উল্লেখ করে তিনি বলেন, সমস্যা চিহ্নিত করে তা সমন্বিত প্রক্রিয়ায় সমাধানের জন্যও জাতীয় পর্যায়ে উদ্যোগ দরকার।

এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা আমরাই পারি জানাচ্ছে বিগত বছরগুলোতে জাতীয় বাজেটে বরাদ্দ দেওয়ার সময় প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে কেবল সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে। শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, যাতায়াত ও প্রবেশগম্যতা, সামাজিক সুরক্ষা, আইনি সুরক্ষা, চিত্তবিনোদন ইত্যাদি নাগরিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের বিষয়ে বরাদ্দ দেওয়া হয় না। সরকার প্রতিবন্ধী ব্যক্তি-বান্ধব বলা হলেও তাদের দেখা হয়েছে মূলত করুণার পাত্র হিসেবে। কিছু কিছু মন্ত্রণালয় বাজেট বরাদ্দ করলেও সার্বিকভাবে প্রতিবন্ধীদের জন্য সরকারি বরাদ্দ জানার উপায় নেই। এক্ষেত্রে জাতীয় কর্মপরিকল্পনার ভিত্তিতে বাজেট বরাদ্দ দেওয়ার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সক্রিয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে ক্রিশ্চিয়ান এইড, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও মানুষের জন্য ফাউন্ডেশন সম্মিলিত ভাবে Expanding civic space through active CSO participation and strengthened governance system in Bangladesh (ECSAP) নামে একটি প্রকল্পের মাধ্যমে প্রান্তিক নারী, দলিত, প্রতিবন্ধী ব্যক্তি, ট্রান্সজেন্ডার, আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীদের মর্যাদা ও অধিকার ভোগের ক্ষেত্রে দেশব্যাপী চলমান এ কার্যক্রম একটু হলেও ইতিবাচক পরিবর্তন আনতে পারবে বলে আশা সংস্থাটির।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

X